Nagen Roy Netaji controversy | সাংসদ পদ খারিজের দাবি, নগেন ইস্যুতে সুর চড়াচ্ছেন নেতাজি অনুগামীরা 

Nagen Roy Netaji controversy | সাংসদ পদ খারিজের দাবি, নগেন ইস্যুতে সুর চড়াচ্ছেন নেতাজি অনুগামীরা 

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিবশংকর সূত্রধর ও প্রসেনজিৎ সাহা, কোচবিহার ও দিনহাটা: দেশনায়ক নেতাজি প্রসঙ্গে বিজেপি সাংসদ তথা গ্রেটার নেতা নগেন রায়ের (Nagen Roy Netaji controversy) মন্তব্যের জেরে এবার উত্তরবঙ্গজুড়ে আন্দোলনের ডাক দিল আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদ। নগেনের শাস্তির দাবিতে কোচবিহার সহ উত্তরবঙ্গের বাকি এলাকাতেও আন্দোলন ছড়িয়ে দিতে চাইছে সংগঠনটি। প্রশাসনের তরফে নগেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নগেনের কড়া সমালোচনা করেছেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সভাপতি গোবিন্দ রায়। কেন কেন্দ্র ও রাজ্য সরকার কোনও পদক্ষেপ করছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কয়েকশো মানুষের উপস্থিতিতে বুধবার প্রতিবাদ ও ধিক্কার মিছিল করেছে আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদ। মিছিল শেষে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। নগেনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে এবার উত্তরবঙ্গজুড়ে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সংগঠনের বক্তব্য, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের মানুষের কাছে আবেগ। সেই আবেগে আঘাত করে সাংসদ নগেন রায় একের পর এক কুমন্তব্য করেছেন। তাঁর সাংসদ পদ খারিজ করা উচিত। পরিষদের তরফে রঞ্জিত বর্মন বলেছেন, ‘নগেন রায় নেতাজিকে নিয়ে যে মন্তব্যগুলি করেছেন, তা অত্যন্ত অপমানজনক। আমরা কোচবিহারের জেলা শাসকের কাছে নগেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে চিঠি দিয়েছি। যদি কঠোর পদক্ষেপ না হয়, তবে বৃহত্তর আন্দোলন হবে।’

এদিকে, দিনহাটায় (Dinhata) নগেন ইস্যুতে সরব হন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক গোবিন্দ। তাঁর বক্তব্য, ‘নগেন রায় নেতাজিকে তো নয়ই, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়েননি বা জানেন না। নেতাজি শুধু ভারতের নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগ্রামী নেতা। আর তাঁর এবং আজাদ হিন্দ বাহিনী নিয়ে সাংসদের করা মন্তব্য ক্ষমার অযোগ্য।’ নগেনের সাংসদ পদ বাতিলের দাবি তুলে তিনি বলেন, ‘আশ্চর্য হয়ে দেখছি এ ব্যাপারে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার কোনও পদক্ষেপ করছে না।’ উল্লেখ্য, ইতিমধ্যে নগেনকে আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি পুলিশে অভিযোগ দায়ের করেছে ফরওয়ার্ড ব্লক। কিছুদিন আগে দিনহাটায় দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভায় অংশ নেওয়ার পর নগেন রায় নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে একের পর এক কুমন্তব্য করেছেন বলে অভিযোগ। পরবর্তীতে অনুশোচনা তো দূরের কথা, সংসদ চত্বরে দাঁড়িয়েও তার পুনরাবৃত্তি করেছেন। কখনও তিনি নেতাজির ‘বাবা’ তুলে কটাক্ষ করেছেন, আবার কখনও ‘হিম্মত’ তুলে কথা বলেছেন।

সাংসদের এহেন মন্তব্য ছড়িয়ে পড়তেই সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিবাদের ঝড় ওঠে। ফরওয়ার্ড ব্লক (Ahead Bloc) সহ নানা সংগঠনের তরফে একাধিক থানায় ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে। কয়েকটি সংগঠনের মতো রাস্তায় নেমেছে আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদ। দু’দিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আন্দোলনের ডাক দিয়েছেন। ফলে জল অনেক দূর গড়াচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *