‘বিপ্লবীরা গুলি খেয়েছেন, আপনি ডিমে ভয় পাচ্ছেন?’, ‘বোরখা’ মন্তব্য মামলায় মহুয়াকে ‘সুপ্রিম’ ভর্ৎসনা

‘বিপ্লবীরা গুলি খেয়েছেন, আপনি ডিমে ভয় পাচ্ছেন?’, ‘বোরখা’ মন্তব্য মামলায় মহুয়াকে ‘সুপ্রিম’ ভর্ৎসনা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


‘বোরখা’ মন্তব্য মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার এই মামলায় তুমুল ভর্ৎসনার শিকার হন তিনি। আগামী সপ্তাহে ফের মামলার শুনানির সম্ভাবনা।

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং শিল নাগুর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালতের পর্যবেক্ষণ, “আপনি সংসদের সদস্য? রাজনীতিতে নেমে ডিমে ভয় পাচ্ছেন? আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা বুক পেতে গুলি খেয়েছেন। এই আবেদনগুলি কোনভাবেই আদালতের বিচার্য হওয়া উচিত নয়।” মহুয়া মৈত্রের আইনজীবী গোপাল শংকরনারায়ণন আবেদন প্রত্যাহারের অনুমতি চান। তবে ডিভিশন বেঞ্চ আবেদন খারিজ করে দেয়।

বলে রাখা ভালো, এই ঘটনার সূত্রপাত গত জুনে। সেই মাসে ত্রাণসামগ্রী ও ত্রিপল চুরির অভিযোগে গ্রেপ্তার হন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। আদালতে পেশের সময় প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এই ঘটনার প্রতিবাদে সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেন মহুয়া মৈত্র। ডিম হামলাকারী বেশ কয়েকজন হিন্দু মহিলার নাম উল্লেখ করে তাঁদের ‘বোরখা পরা’র কথা বলেন। সাংসদের মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধে। হোগলবেড়িয়া থানায় মহুয়ার বিরুদ্ধে করিমপুর মণ্ডল ৪-এর বিজেপির সাধারণ সম্পাদক হীরক ভট্টাচার্য অভিযোগ দায়ের করেন। এরপর কলকাতা হাই কোর্টের দ্বারস্থও হন মহুয়া। হাই কোর্ট তাঁকে রক্ষাকবচ দেন। তবে তদন্ত চলবে বলে নির্দেশ দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *