মুর্শিদাবাদ: তীব্র ভ্যাপসা গরমের মাঝেই এক মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল মহাকুমার রানীনগর এলাকা। সোমবার সন্ধ্যার পর হঠাৎ একটি বেকারি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ (Cylinder Blast) ঘটে এবং তার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে কার্যত সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ওই বেকারি কারখানাটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় যখন স্বাভাবিক কাজ চলছিল, সেই সময়ই হঠাৎ কারখানার অভ্যন্তরে একটি সিলিন্ডার ব্লাস্ট করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন কারখানার ভাটি সংলগ্ন এলাকায় মজুত করা খড়ের গাদায় ও শুকনো পাটকাঠিতে ছড়িয়ে পড়ে। দাহ্য বস্তু হওয়ায় আগুন নিমেষেই ভয়াবহ রূপ নেয় এবং সমগ্র কারখানাটিকে গ্রাস করে ফেলে।
ঘটনার খবর পাওয়া মাত্রই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। একইসঙ্গে প্রাণপণে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা এবং পুলিশের উদ্ধারকারী দল। সকলের দীর্ঘক্ষণের যৌথ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগেই কারখানার সমস্ত যন্ত্রপাতি এবং কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। সিলিন্ডারটি ঠিক কী কারণে বিস্ফোরিত হলো, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিক ও পুলিশ কর্মীরা।
The submit Murshidabad | মুর্শিদাবাদের রানীনগরে বেকারি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ! পুড়ে ছাই সব appeared first on Uttarbanga Sambad.
