Patiram GP pradhan resigns | জেল থেকে মুক্তির পাঁচ দিনের মাথাতেই পদত্যাগ পতিরাম পঞ্চায়েত প্রধানের! তীব্র রাজনৈতিক চাপানউতোর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


পতিরাম: ব্যক্তিগত কারণ দেখানোর কথা বলা হলেও, জেল থেকে মুক্তির ঠিক পাঁচ দিনের মাথায় বালুরঘাট ব্লকের বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিলেন পতিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ (Patiram GP pradhan resigns)। বুধবার তাঁর এই পদত্যাগপত্র প্রশাসনের তরফে গৃহীত হয়েছে। আর এর পরেই প্রধানের এই আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে পতিরাম জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। এই পরিস্থিতিতে পতিরাম গ্রাম পঞ্চায়েতের ভবিষ্যৎ কী হতে চলেছে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

প্রধানের পদত্যাগ নিয়ে ময়দানে নেমে পড়েছে বিরোধী দলগুলি। বিজেপির পক্ষ থেকে জোরালো অভিযোগ তোলা হয়েছে যে, তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অতীতে একাধিক আর্থিক অনিয়ম, চাকরি দেওয়ার নামে উৎকোচ গ্রহণ এবং গাছ চুরির মতো গুরুতর অভিযোগ ছিল।

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের পালটা দাবি, রাজনৈতিক চাপ সৃষ্টি করেই পরিকল্পিতভাবে পার্থ ঘোষকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এমনকি মিথ্যা মামলায় তাঁকে জেলেও কাটাতে হয়েছে বলে দাবি করেছে দল। তৃণমূলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত তিন বছরে পতিরামে সেসপুল পরিষেবা চালু, বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ, অনুষ্ঠানে জলের ট্যাঙ্ক ও টোটো শবযান পরিষেবা, মহাশ্মশান নির্মাণ এবং চৌরঙ্গী-সহ রাজ্য সড়কে এলইডি পথবাতি বসানোর মতো একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। এছাড়া দমকল কেন্দ্র স্থাপনেও প্রধানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করা হয়েছে। এই সমস্ত উন্নয়নের মাধ্যমেই মানুষ জবাব দেবে বলে জানিয়েছে শাসক শিবির। এদিকে, এই পদত্যাগের বিষয়ে পার্থ ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *