Murshidabad | পুলিশ পিটিয়ে গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান, নিন্দার ঝড় মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে

Murshidabad | পুলিশ পিটিয়ে গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান, নিন্দার ঝড় মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


জঙ্গিপুর: তৃণমূলের জনপ্রতিনিধির হাতে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত ফরাক্কা-মালদা এলাকায়। অভিযোগ, ১২ নম্বর জাতীয় সড়কের উপর কর্তব্যরত পুলিশের এক এএসআই-এর উপর হামলা চালায় ফরাক্কার বেওয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তারিকুল শেখ। যদিও ঘটনার পরেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

আক্রান্ত পুলিশকর্মীর নাম তাপস ঘোষ। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইঞ্জিন চালিত ভ্যান পাট বোঝায় করে নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে মালদার দিকে যাচ্ছিলো। সেই সময় কর্তব্যরত পুলিশের এএসআই ওই ইঞ্জিন চালিত ভ্যানটিকে আটকায়। ভ্যান চালককে কর্তব্যরত পুলিশকর্মী জানিয়ে দেন, ১২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে এই ধরণের ভ্যান চালানোর অনুমতি নেই। এই ঘটনার পর ভ্যান চালক বিষয়টি জানান পাট মালিককে। কিছুক্ষনের মধ্যে পাট মালিক নিউ ফরাক্কা ট্রাফিক মোড়ে এসে কর্তব্যরত পুলিশের এএসআই তাপস ঘোষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে জড়িয়ে পড়েন। তাতে জখম হন সাব-ইন্সপেক্টর তাপস। পাট মালিক নিজেকে বেওয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বলে পরিচয় দেন।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রেপ্তার হওয়া তৃণমূলের উপ প্রধানের সাফাই, ‘আমি গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান। আমার নিজস্ব পাট একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে মালদার দিকে পাঠিয়ে ছিলাম। সেই ইঞ্জিন চালিত গাড়িটি ট্রাফিক মোড়ে আটকায় পুলিশ। চাবি নিয়ে নেয় পুলিশ। পুলিশকে এই নিয়ে জিজ্ঞাসা করতে গিয়ে কথা কটাকাটি হয়। এছাড়া আর কিছু হয়নি  আমার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।

এদিকে ঘটনার জেরে মুর্শিদাবাদের বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র প্রতিবাদ জানিয়ে শাসকদলের সমালোচনায় সরব হয়েছেন বিধানসভা নির্বাচনের আগে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *