Imran Khan Well being | অন্ধ হতে বসেছেন ইমরান! ‘কাপ্তান’-এর জীবন বাঁচাতে একজোট গাভাসকর-কপিলসহ বিশ্বের ১৪ কিংবদন্তি

Imran Khan Well being | অন্ধ হতে বসেছেন ইমরান! ‘কাপ্তান’-এর জীবন বাঁচাতে একজোট গাভাসকর-কপিলসহ বিশ্বের ১৪ কিংবদন্তি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠের সেই দাপুটে মেজাজ আজ অতীত। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান (Imran Khan Well being) এখন জেলবন্দি এবং তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর ছড়িয়েছে যে, প্রাক্তন এই অলরাউন্ডার তাঁর দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশই হারিয়ে ফেলেছেন। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে যথাযথ চিকিৎসা ও মানবিক মর্যাদা দেওয়ার দাবিতে পাক সরকারের কাছে যৌথ আবেদন জানালেন সুনীল গাভাসকর ও কপিল দেবের মতো বিশ্ব ক্রিকেটের নক্ষত্ররা।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, আদিয়ালা জেলে বন্দি ইমরান খান গুরুতর অসুস্থ। এমনকি পাক সরকার তাঁকে গোপনে হাসপাতালে ভর্তি করানোর পরিকল্পনা করছে বলেও গুঞ্জন রয়েছে। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দাবি করেছে, ইমরানের জীবনের ঝুঁকি রয়েছে এবং জেলের অস্বাস্থ্যকর পরিবেশ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটাচ্ছে।

ইমরানের জীবন ও মৌলিক অধিকার রক্ষায় এবার সরব হয়েছেন পাঁচটি দেশের ১৪ জন প্রাক্তন অধিনায়ক। একটি যৌথ চিঠিতে সই করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর ও কপিল দেব। এছাড়াও রয়েছেন স্টিভ ওয়া, অ্যালান বর্ডার, মাইকেল আথারটন, ক্লাইভ লয়েড, নাসের হুসেন এবং ডেভিড গাওয়ারের মতো ব্যক্তিত্বরা।

চিঠিতে তাঁরা লিখেছেন, “ইমরান খান ক্রিকেট দুনিয়ার একজন কিংবদন্তি। তাঁর বিরুদ্ধে আমরা খেলেছি এবং অনেকে তাঁকে আদর্শ হিসেবে মেনেছি। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে তিনি একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা চাই তাঁকে যথাযথ চিকিৎসা এবং পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হোক।”

ইমরানের একসময়ের প্রিয় শিষ্য তথা বিশ্বের অন্যতম সেরা পেসার ওয়াসিম আক্রমও তাঁর প্রাক্তন মেন্টরের জন্য আর্জি জানিয়েছেন। আক্রম মনে করেন, রাজনৈতিক লড়াই থাকতেই পারে, কিন্তু একজন জাতীয় বীরকে এভাবে বিনা চিকিৎসায় ফেলে রাখা যায় না। ১৪ জন কিংবদন্তির এই চিঠিতে পাক সরকারের সদিচ্ছার ওপর আস্থা রাখা হলেও, শেষ পর্যন্ত ‘কাপ্তান’ সুবিচার পাবেন কি না, তা নিয়ে ধন্দ কাটছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *