Climate Replace | রাজ্যে ঢুকছে বর্ষা! উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টির দাপট কোথায় কতটা? জানুন পূর্বাভাস

Climate Replace | রাজ্যে ঢুকছে বর্ষা! উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টির দাপট কোথায় কতটা? জানুন পূর্বাভাস

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে বর্ষা প্রবেশের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতি অনুকূল থাকলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করতে পারে। কেরল হয়ে বর্ষা ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে পৌঁছেছে, যার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির আমেজ তৈরি হয়েছে। এই বর্ষা প্রবেশের ফলে তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রাজ্যবাসী বড়সড়ো স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে (Climate Replace)।

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের জেলাগুলিতে এই পুরো সপ্তাহজুড়ে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও আগামী রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বিশেষ করে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *