Murshidabad | ডোমকলে পুলিশের ওপর হামলা, অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা!

Murshidabad | ডোমকলে পুলিশের ওপর হামলা, অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা!

শিক্ষা
Spread the love


মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে এক চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। অস্ত্র মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হল পুলিশকে। অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশের (Police) ওপর এলোপাথাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন একাধিক পুলিশকর্মী।

জানা গিয়েছে, আজমত আলি নামে ওই ব্যক্তি, যিনি স্থানীয়ভাবে সিপিআইএম কর্মী হিসেবে পরিচিত, আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন। শনিবার আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ডোমকল (Domkal) এলাকায় পৌঁছায় পুলিশ। পুলিশ যখন অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই তার সহযোগীরা বাধা দেয় এবং তর্ক-বিতর্ক শুরু হয়। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, রীতিমত ছক কষে আজমত আলিকে পুলিশের হেপাজত থেকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কেবল ছিনতাই নয়, এর পরপরই কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালানো হয়। জখম পুলিশকর্মীদের তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরপরই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় দিনভর তল্লাশি অভিযান চালায় প্রশাসন। এই অভিযানে এক মহিলা সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত আজমত আলি এখনও পলাতক। তার খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।

এদিকে, ঘটনার বিষয়ে সিপিআইএম-এর পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে। বর্তমানে এলাকা থমথমে। ঘটনার পর থেকে পুলিশী টহলদারি বাড়ানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *