Chopra | চোপড়ায় বোমা উদ্ধারের ঘটনায় ফের তৎপর পুলিশ: অভিযুক্তকে সঙ্গে নিয়ে বাড়িতে তল্লাশি

Chopra | চোপড়ায় বোমা উদ্ধারের ঘটনায় ফের তৎপর পুলিশ: অভিযুক্তকে সঙ্গে নিয়ে বাড়িতে তল্লাশি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


চোপড়া: সম্প্রতি চোপড়ার (Chopra) ভোজপুরানিগছ এলাকায় শ্রীবাস মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে এক বিজেপি নেতার উপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার দরুন অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৩টি তাজা বোমা, বোমা তৈরির সামগ্রী ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় (bomb-recovery)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার দরুন শ্রীবাস মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে অভিযুক্তের স্ত্রী ও ছেলেকেও গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, চলতি মাসের ৬ তারিখে কালাগছ এলাকায় এক বিজেপি নেতার উপর বোমা ও লাঠি নিয়ে হামলার ঘটনার দিনেই স্থানীয়রা শ্রীবাস মণ্ডলকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার পরদিনই পুলিশ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায়। ভোজপুরানিগছ এলাকায় অবস্থিত শ্রীবাস মণ্ডলের সেই গ্রামের বাড়ি থেকে বোমা ও বিস্ফোরক সামগ্রী উদ্ধারের পর বাড়িটি সিল করে পুলিশি নজরদারিতে রাখা হয়েছিল। আশপাশের বাসিন্দাদেরও সতর্ক করা হয়। সে আবহেই শনিবার ফের অভিযুক্তকে সঙ্গে নিয়ে তার বাড়িতে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালাল পুলিশ।

The publish Chopra | চোপড়ায় বোমা উদ্ধারের ঘটনায় ফের তৎপর পুলিশ: অভিযুক্তকে সঙ্গে নিয়ে বাড়িতে তল্লাশি appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *