Asansol | ‘লাপাতা বিহারীবাবু!’ ছটপুজো পেরোতেই শত্রুঘ্ন সিনহার নামে পোস্টার পড়ল আসানসোলে

Asansol | ‘লাপাতা বিহারীবাবু!’ ছটপুজো পেরোতেই শত্রুঘ্ন সিনহার নামে পোস্টার পড়ল আসানসোলে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বানভাসি আসানসোল (Asansol), দেখা নেই সাংসদের! কিংবা কালীপুজো-দুর্গাপুজোর উদ্বোধন তাতেও লাপাতা সাংসদ! কোথায় গেলেন সাংসদ? অজ্ঞাতবাসে? নাকি অন্য কোথায়? এর উত্তর খুঁজতেই পোস্টার পড়ল আসানসোলে। পোস্টারে লেখা ‘লাপাতা বিহারীবাবু।’ কুলটি স্টেশন সংলগ্ন এবং বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজ পোস্টার দেখা গেল। পোস্টারের নিচে লেখা ‘আসানসোল কি জনতা।’ এমন দৃশ্য দেখে শুরু হল জল্পনা।

কুলটির তৃণমূল ব্লক সভাপতি কাঞ্চন রায় বলেন, ‘এটা বিজেপির (BJP) কাজ। আসলে রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে লড়ে উঠতে পারছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের প্রত্যেক কর্মী, নেতা, বিধায়ক, মন্ত্রী মলয় ঘটক-সহ সকলেই ছটপুজোয় এলাকাবাসীর পাশে থেকে সাহায্য করছি। সাংসদ প্রত্যেক মাসেই এখানে আসেন। আমাদের সঙ্গে থাকেন। প্রত্যেকটা বিষয়ে খোঁজ নেন। আসলে ওরা এটাকে ইস্যু করছে।’

একথা শুনে পালটা বিজেপি দাবি করে, এই ঘটনার পেছনে তৃণমূলেরই কেউ রয়েছে। এখানে তৃণমূলের একদল নেতা ক্ষমতা পেয়েছেন হাতে, যাঁরা পাননি, তাঁরাই এই ধরনের পোস্টার ফেলেছে। তবে এটাও ঠিক শাসকদল এখান থেকে বিহারী প্রতিনিধি হিসাবে অভিনেতাকে সংসদে পাঠিয়েছিলেন। আজ বিহারীদের এত বড় উৎসবে তিনি এখানে নেই। দুর্গাপুজোতেও ছিলেন না।’

উল্লেখ্য, চলতি বছর বানভাসি আসানসোলে একবারের জন্যও আসেননি শত্রুঘ্ন সিনহা (MP Shatrughan Sinha)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সহ তৃণমূলের (TMC) অন্যান্য বিধায়ক এবং জনপ্রতিনিধিরা এই বন্যা পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন। আবার দুর্গাপুজো, কালীপুজো কিংবা দীপাবলি কোনও কিছুতেই দেখা যায়নি সাংসদকে। তবে অনেকে মনে করেছিলেন হয়তো ছটপুজোয় ধরা দেবেন ‘বিহারী বাবু।’ ছটের দু’দিন পেরিয়ে যেতেই শত্রুঘ্ন সিনহাকে নিয়ে নিখোঁজ পোস্টার পড়ল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *