Monsoon arrives | দেরিতে হলেও ভারতে বর্ষার প্রবেশ; কেরল উপকূলে পা রাখল মৌসুমী বায়ু

Monsoon arrives | দেরিতে হলেও ভারতে বর্ষার প্রবেশ; কেরল উপকূলে পা রাখল মৌসুমী বায়ু

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ অবশেষে প্রতীক্ষার অবসান। ৩ দিনের বিলম্বের পর গত ৪ জুন কেরল উপকূলে আনুষ্ঠানিকভাবে পা রাখল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (Monsoon arrives)। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, মৌসুমী বায়ুর আগমনের জন্য প্রয়োজনীয় সমস্ত শর্ত পূরণ হওয়ায় বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব আরব সাগরের ওপর তৈরি হওয়া ব্যাপক সংবহনজনিত মেঘমালা এবং শক্তিশালী পশ্চিমী বায়ুর প্রবাহ এই মৌসুমী বায়ুর আগমনে মূল ভূমিকা পালন করেছে। আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ এই বায়ু স্থলভাগে পৌঁছে ঠান্ডা ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে।

বর্তমানে মৌসুমী বায়ু লাক্ষাদ্বীপ, কর্ণাটকের কিছু অংশ, তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা, আরব সাগরের বড় অংশ এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চলের ওপর সক্রিয় রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই বায়ু দেশের মূল ভূখণ্ডের আরও অভ্যন্তরে প্রবেশ করবে। ৫ থেকে ৭ জুনের মধ্যে গোয়া, মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশ এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

৮ থেকে ৯ জুনের মধ্যে তামিলনাড়ুর অবশিষ্ট অংশ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষা বিস্তৃত হতে পারে বলে আশা করা হচ্ছে। স্বাভাবিকের চেয়ে কয়েকদিন দেরিতে বর্ষা আসলেও, এর প্রভাব দেশের কৃষি ও জনজীবনে কতটা স্বস্তি আনে, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *