Albania | ট্রাম্প-জামাইয়ের রিসর্ট ঘিরে অগ্নিগর্ভ আলবেনিয়া, রাজপথে জনতা-পুলিশ সংঘর্ষ

Albania | ট্রাম্প-জামাইয়ের রিসর্ট ঘিরে অগ্নিগর্ভ আলবেনিয়া, রাজপথে জনতা-পুলিশ সংঘর্ষ

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিলাসবহুল রিসর্ট নির্মাণকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল আলবেনিয়ার (Albania) রাজধানী তিরানা (Tirana)। ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের (Jared Kushner) প্রস্তাবিত ১.৬ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ এবার আছড়ে পড়ল রাজপথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করলে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। সব মিলিয়ে পরিবেশ রক্ষা এবং বিদেশি বিনিয়োগের দ্বন্দ্বে উত্তাল বলকান অঞ্চলের এই দেশ।

বিতর্কের মূলে রয়েছে কুশনারের সংস্থা ‘অ্যাফিনিটি পার্টনার্স’-এর প্রস্তাবিত ১০ হাজার কক্ষের এক বিশাল রিসর্ট। পরিবেশবিদদের অভিযোগ, এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় জলাভূমি ও অরণ্যের জীববৈচিত্র্য চিরতরে ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে বিপন্ন ফ্লেমিঙ্গো পাখি (Flamingo) এবং সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার জায়গাগুলি নষ্ট হওয়ার আশঙ্কায় রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। আন্দোলনকারীদের হাতে দেখা গিয়েছে ফ্লেমিঙ্গোর খেলনা, যা আজ প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

তবে বিক্ষোভের মুখেও দমে যেতে নারাজ আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা (Edi Rama)। তাঁর সাফ কথা, দেশবাসীকে এই বিনিয়োগকে স্বাগত জানানো উচিত। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর শাসনকালে এই মেগা প্রকল্প বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, কুশনারের সংস্থার পক্ষ থেকে পরিবেশ রক্ষার আশ্বাস দেওয়া হলেও তাতে চিঁড়ে ভিজছে না। উল্লেখ্য, এর আগে সার্বিয়ার বেলগ্রেডেও কুশনারের প্রকল্প নিয়ে তীব্র জনরোষ তৈরি হয়েছিল। এখন আলবেনিয়ার এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *