তিনি মোহনবাগানের প্রাণপুরুষ। একটা দীর্ঘ সময় ক্লাবের নামের সঙ্গে তাঁর নামটা সমার্থক হয়ে গিয়েছিল। ক্লাবের সেই প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস অর্থাৎ সকলের প্রিয় টুটুদাকে অনন্য সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান। সবুজ-মেরুনের বর্তমান সভাপতি দেবাশিস দত্ত প্রস্তাব করলেন, টুটুদার যে মেম্বারশিপ কার্ড সেই কার্ডের নম্বরটি চিরতরে রিজার্ভ করে রাখা হোক।

আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইচ্ছা অনুযায়ী, সোমবার প্রাক্তন মোহনবাগান সভাপতির স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই স্মরণসভায় রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে মোহনবাগানপ্রেমী, ময়দানপ্রেমী মানুষের ভিড় জমিয়েছেন। উপস্থিত হয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, মন্ত্রী তাপস রায়, স্বপন দাশগুপ্ত, অশোক দিন্দা, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, তৃণমূল নেতা সমীর চক্রবর্তী, প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। আসার কথা রাজ্যের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়েরও। উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, বিদেশ বসু, শিশির ঘোষরা। মুনমুন সেন-রাইমা সেনদের মতো সেলেবরাও এদিন টুটুবাবুর স্মরণসভায় উপস্থিত হন।
তাঁদের সকলকে সাক্ষী রেখেই মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত ঘোষণা করেন, “ক্লাবের কর্মসমিতির কাছে আমার প্রস্তাব থাকবে, টুটুদার যে মেম্বারশিপ কার্ড, সেই কার্ডের নম্বরটা রিজার্ভ করা হোক। এরপর যতদিন না পর্যন্ত টুটুদার পুনর্জন্ম হচ্ছে, আমাদের যতদিন না মনে হচ্ছে টুটুদার মতো কেউ ফিরে এসেছে। তাঁর মতো করেই ক্লাবটাকে কেউ ভালোবাসছে, ততদিন ওই মেম্বারশিপের নম্বর অন্য কাউকে দেওয়া হবে না।”

টুটু বোস আজীবন মোহনবাগান সদস্য ছিলেন। তাঁর মেম্বারশিপ কার্ডের নম্বর L665। ক্লাব সূত্রের খবর, ওই মেম্বারশিপ কার্ডের নম্বর অবসরে পাঠানো হবে। আগামী দিনে আর কোনও সদস্য ওই সংখ্যার সদস্যপদ পাবেন না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
