Ritabrata Banerjee-Sandipan Saha | ‘দলটাই আর থাকবে না’, তৃণমূল থেকে বহিষ্কৃত হতেই সুর চড়ালেন সন্দীপন-ঋতব্রত

Ritabrata Banerjee-Sandipan Saha | ‘দলটাই আর থাকবে না’, তৃণমূল থেকে বহিষ্কৃত হতেই সুর চড়ালেন সন্দীপন-ঋতব্রত

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দলবিরোধী কাজের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে (Sandipan Saha) বহিষ্কার করেছে তৃণমূল (TMC)। মূলত দলের বিরুদ্ধেই বিধানভায় সই জালিয়াতির অভিযোগ তুলে বিতর্কে জড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এই সিদ্ধান্তের কথা সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, বহিষ্কৃত হতেই কার্যত দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দুই বিধায়ক।

এদিন বহিষ্কারের পরেই বিস্ফোরক মন্তব্য করেছেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। তিনি বলেন, ‘আমরা অভিযোগ করেছিলাম কারণ কোনও অনৈতিক কাজ করতে চাই না আমরা। তাছাড়া দলের অন্দরে কথা বলার কোনও জায়গা নেই। ভবিষ্যতে তদন্তকারী সংস্থাকে সবরকম সাহায্য করব। এই দলটা আর থাকবে না, উঠে যাবে।’

অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই বহিষ্কারের সিদ্ধান্তকে আমল না দিয়ে বরং সুর চড়িয়েছেন। তিনি বলেন, ‘আমরা স্পিকারকে গোটা বিষয়টি জানিয়েছি। সই জালিয়াতি হয়েছে এবং ক্যামাক স্ট্রিটের লোকজনই এর পেছনে আছে। তৃণমূলের সংবিধানের নামে শপথ করিনি, তাই নৈতিক কারণেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছি।’

প্রসঙ্গত, সোমবারই নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান তৃণমূলেরই দুই বিধায়ক ঋতব্রত এবং সন্দীপনই বিধানসভায় সই জালিয়াতির বিষয়ে স্পিকারকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। এরপরই তড়িঘড়ি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল। দলীয় সূত্রে খবর, স্পিকারকে এই বিষয়ে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট বিধায়কদের ইমেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বহিষ্কারের কথা জানিয়ে দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *