Mohammed Siraj | ডাকেটকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন! মহম্মদ সিরাজকে জরিমানা করল আইসিসি

Mohammed Siraj | ডাকেটকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন! মহম্মদ সিরাজকে জরিমানা করল আইসিসি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চতুর্থ দিনের শুরুতে বেন ডাকেটকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন মহম্মদ সিরাজের। আইসিসির কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের কারণে শাস্তির মুখে পড়তে হল ভারতীয় পেসারকে। তাঁকে জরিমানা করা হল ম্যাচ ফির ১৫ শতাংশ।

আশঙ্কাই সত্যি হল। আইসিসির কোপের মুখে পড়লেন ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে বেন ডাকেটকে আউট করেন মহম্মদ সিরাজ। সিরাজের বলে মিড অনে ক্যাচ দিয়ে মাত্র ১২ রান করে সাজঘরে ফিরে যান এই ইংরেজ ব্যাটার। এরপরই সিরাজ ডাকেটের মুখের সামনে গিয়ে আগ্রাসীভাবে সেলিব্রেশন করতে থাকেন অঙ্গভঙ্গির মাধ্যমে। সেলিব্রেশনের সময়ই বেন ডাকেটের কাঁধে সামান্য ধাক্কা লাগে সিরাজের। যা আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৫ আর্টিকেল লঙ্ঘন। সেই ধারায় বলা আছে কোনও ক্রিকেটার যদি খারাপ ভাষা বা অঙ্গভঙ্গি ব্যবহার করে থাকে কোনও ক্রিকেটার বা স্টাফের বিরুদ্ধে, সেক্ষেত্রে তাঁর জন্য শাস্তির নিদান রয়েছে। এই কারণেই আইসিসি সিরাজকেও শাস্তির নিদান দেয়। জরিমানা করা হয় ম্যাচ ফির ১৫ শতাংশ।

শুধু জরিমানাই নয়, সিরাজকে ১টি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ইতমধ্যেই তাঁর খাতায় জমা পড়ে আছে দুটি ডিমেরিট পয়েন্ট। আরও দুটি ডিমেরিট পয়েন্ট জুড়ে গেলেই নির্বাসিত হতে পারেন সিরাজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *