Mohammed Shami | টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি, কেরিয়ারে নিলেন ২২৯ উইকেট

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে আলবিদা জানালেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। শুক্রবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেন ৩৬ বছর বয়সি এই ফাস্ট বোলার। ৬৪টি টেস্ট ম্যাচ খেলে তার ঝুলিতে রয়েছে মোট ২২৯টি উইকেট।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর থেকেই টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন শামি। দীর্ঘ চোটে ভুগে প্রতিযোগিতায় ফিরলেও এবং বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করলেও জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি।

ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় শামি লিখেছেন, “আমি সাদা জার্সিকে বিদায় জানাচ্ছি, তবে এর সঙ্গে জড়িত স্মৃতিগুলোকে নয়। যখন প্রথম ভারতের টেস্ট জার্সি গায়ে জড়িয়েছিলাম, একটাই স্বপ্ন ছিল—দেশের জন্য কিছু করা। তারপর থেকে প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিবার ইনজুরি ও প্রত্যাবর্তন আমাকে অনেক কিছু শিখিয়েছে।”

তিনি আরও জানান, টেস্ট থেকে সরে দাঁড়ালেও সীমিত ওভারের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। সতীর্থ, কোচ, পরিবার এবং লাখো ভারতীয় ভক্তকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিসিসিআই (BCCI) এবং সিএবি (CAB)-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শামি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *