Modi-Trump | ‘আমাদের দুই মহান গণতন্ত্র বিশ্বকে আলোকিত করুক’, দীপাবলির শুভেচ্ছার পর ট্রাম্পকে ধন্যবাদ মোদির

Modi-Trump | ‘আমাদের দুই মহান গণতন্ত্র বিশ্বকে আলোকিত করুক’, দীপাবলির শুভেচ্ছার পর ট্রাম্পকে ধন্যবাদ মোদির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘আমাদের দুই মহান গণতন্ত্র বিশ্বকে আশার আলোয় আলোকিত করুক।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে দীপাবলির (Diwali) শুভেচ্ছা পাওয়ার পর তাঁকে ধন্যবাদ জানিয়ে এমনটা লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi-Trump)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন ট্রাম্প। সেখানে দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি একাধিক ইস্যুতে আলোচনা হয়। এরপর এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনকল ও দীপাবলির শুভেচ্ছার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’ পাশাপাশি লেখেন, ‘এই মহান আলোর উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র বিশ্বকে আশার আলোয় আলোকিত করুক। সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে থাকুক।’

উল্লেখ্য, হোয়াইট হাউসে প্রদীপ জ্বেলে দীপাবলি পালন করেছিলেন ট্রাম্প (Donald Trump)। পাশাপাশি মোদির সঙ্গেও ফোনে কথা বলেন তিনি। সেখানে বাণিজ্য সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়। ট্রাম্প এও জানান, এই ফোনালাপে আঞ্চলিক শান্তির বিষয়টিও উঠে আসে। ট্রাম্পের শুভেচ্ছার পর এদিন পালটা তাঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi)।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *