Matigara Homicide Case | মাটিগাড়া নাবালক খুন! অভিযুক্তকে ঘিরে শিলিগুড়ি আদালত চত্বরে রণক্ষেত্র, পুলিশের সঙ্গে জনতা সংঘর্ষ

Matigara Homicide Case | মাটিগাড়া নাবালক খুন! অভিযুক্তকে ঘিরে শিলিগুড়ি আদালত চত্বরে রণক্ষেত্র, পুলিশের সঙ্গে জনতা সংঘর্ষ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: মাটিগাড়ার শিমুলগুড়ির (Matigara Homicide Case) নাবালক শুভজিৎ মোদক খুনের ঘটনায় বুধবার রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি মহকুমা আদালত (Siliguri Courtroom) চত্বর। ধৃত অভিযুক্ত রাজ পাসওয়ানকে আদালতের কাঠগড়ায় নিয়ে যাওয়ার সময় তার ওপর চড়াও হন উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী (Police) পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত শনিবার থেকে নিখোঁজ ছিল ১৫ বছরের শুভজিৎ। মঙ্গলবার রাতে শুকনা বনবিভাগের একটি চা বাগান থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ত্রিকোণ প্রেমের জেরে শুভজিতের সঙ্গে রাজ ও এক নাবালক বন্ধুর বিবাদ ছিল। এক মাস আগে শুভজিৎকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেওয়া হয়েছিল। নিহতের দিদি অম্বিকা বিশ্বাসের অভিযোগ, পরিকল্পনা করেই শুভজিৎকে খুন করা হয়েছে।

মঙ্গলবার রাতেই রাজ পাসওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ (অন্য নাবালক অভিযুক্তকে আগেই হোমে পাঠানো হয়েছে)। বুধবার দুপুরে রাজকে আদালতে তোলা হলে শিমুলগুড়ির কয়েকশো বাসিন্দা প্ল্যাকার্ড হাতে ‘ফাঁসির’ দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তকে চোখের সামনে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পুলিশ ঘেরাটোপ ভেঙে অভিযুক্তের ওপর হামলার চেষ্টা হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, দ্রুত পদক্ষেপ করায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং অভিযুক্তকে সফলভাবে পেশ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *