সাতসকালে সোনালি লক্ষ্যভেদ, ইতিহাস গড়ে এশিয়াডে তিরন্দাজিতে সোনা ভারতের মেয়েদের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সাতসকালে লক্ষ্যভেদে সোনা। তিরন্দাজিতে নজির গড়ে এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলেন মহিলা দল।  জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী, পৃথিকা প্রদীপ কমপাউন্ড আর্চারিতে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারিয়ে সোনা ছিনিয়ে নিলেন। এর আগে একমাত্র দক্ষিণ কোরিয়াই এই স্কোর তুলতে পেরেছিল। সেই রেকর্ডে ভাগ বসাল ভারতের নারীশক্তি। এই নিয়ে সপ্তম সোনা এল ভারতের ঝুলিতে। উল্লেখ্য, গতবারও এই ইভেন্টে সোনা জিতেছিল ভারত।

এশিয়াডে তিরন্দাজি বরাবরই ভারতের দাপটের জায়গা। তাছাড়া কমপাউন্ড আর্চারিতে মহিলাদের কাছে চ্যালেঞ্জ ছিল গতবারের সুনাম বজায় রাখার। গতবার দক্ষিণ কোরিয়ার আধিপত্য চূর্ণ করেছিল। এবার তাদের তৈরি সর্বোচ্চ স্কোরের নজিরও ছুঁয়ে ফেললেন জ্যোতি সুরেখারা। সেমিফাইনালে সেই কোরিয়ানদের ২৩৪-২৩৩ ব্যবধানে হারায়।

প্রথম গেমে ৬০-৫৭ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। ৬০-এ ৬০-র পারফেক্ট স্কোর ছিল। ফাইনালে চিনের বিরুদ্ধেও যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই ছিল। দ্বিতীয় গেমে অবশ্য সামান্য ভুল হয়। তবে ভারত এগিয়ে ছিল ১১৮-১১৬ ব্যবধানে। তৃতীয় গেমে ব্যবধান ছিল ১৭৮-১৭৫। আর শেষ গেমেও পারফেক্ট ৬০। ইতিহাস গড়ে ভারত জেতে ২৩৮-২৩৪ ব্যবধানে।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *