Matigara | মাটিগাড়ায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় জখম সেনা জওয়ানের স্ত্রী ও শিশু, পুলিশের সামনেই গাড়িতে আগুন উত্তেজিত জনতার

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: রবিবার রাতে মাটিগাড়া (Matigara) থানার তরঞ্জবাড়ি এলাকায় মদ্যপ চালকের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক সেনা জওয়ানের স্ত্রী ও তাঁর শিশু। নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে এসে বাইকে ধাক্কা মেরে গাড়িটি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে সেটিকে আটকান।

গাড়িতে থাকা চার যুবক মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চারজনকে আটক করে থানায় নিয়ে যায় এবং আহতদের আর্মি হাসপাতালে ভর্তি করে। এরই মধ্যে পুলিশের উপস্থিতিতেই রাতের অন্ধকারের সুযোগ নিয়ে উত্তেজিত জনতা চারচাকার ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে মাটিগাড়া থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, ক্যুইক অ্যাকশন ফোর্স (QAF) ও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, রাতে ওই রাস্তা দিয়ে প্রায়শই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হয়। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *