China J20 stealth fighter | ভারত সীমান্তের কাছে ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে চিন, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

China J20 stealth fighter | ভারত সীমান্তের কাছে ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে চিন, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ভারত সীমান্ত সংলগ্ন দুটি বায়ুসেনাঘাঁটিতে চিনের ১১টি জে-২০ স্টেল্থ যুদ্ধবিমান মোতায়েনের তথ্য ধরা পড়েছে উপগ্রহচিত্রে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, জুনের শেষ এবং জুলাইয়ের শুরুর মধ্যে ওই যুদ্ধবিমানগুলি মোতায়েন করা হয়েছে। যা একেবারে ভারতের দিকে তাক করে রাখা হয়েছে।

প্রাপ্ত চিত্র অনুযায়ী, গত ৯ জুলাই জিনজিয়াঙের হোতান বায়ুসেনাঘাঁটিতে ৭টি জে-২০ যুদ্ধবিমান রাখা হয়। চিনের এই ঘাঁটিটি লে থেকে ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং উত্তর লাদাখে অবস্থিত ভারতীয় বায়ুসেনার দৌলত বেগ ওল্ডি ঘাঁটি থেকে মাত্র ২৪৫ কিলোমিটার দূরে।

দ্বিতীয় স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, ডামজুং বায়ুসেনাঘাঁটিতে ৪টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। চিনের এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে ৩৪৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

সামরিক দুনিয়ায় ‘মাইটি ড্রাগন’ নামে পরিচিত এই জে-২০ বিমানটি পঞ্চম প্রজন্মের একটি আধুনিক স্টেল্থ যুদ্ধবিমান। শত্রুপক্ষের রেডারের নজর এড়াতে এটি অত্যন্ত পারদর্শী। বিমানটিতে ‘অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্‌ড অ্যারে’ (AESA) রেডার প্রযুক্তি রয়েছে, যা একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে নজরদারি চালাতে সক্ষম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই যুদ্ধবিমানের উৎপাদন দ্রুত বাড়াচ্ছে চিন। ২০১৯ সালে চিনের কাছে ৫০টি জে-২০ ছিল, যা ২০২২ সালে বেড়ে দাঁড়ায় ২০০-তে। বিভিন্ন সূত্র অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে চিনের কাছে প্রায় ৩০০টি জে-২০ যুদ্ধবিমান রয়েছে। অন্যদিকে, ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (RUSI)-এর তথ্য অনুসারে, চিনা বায়ুসেনায় ১,০০০টি জে-২০ স্টেল্‌থ যুদ্ধবিমান শামিল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *