Mathabhanga | মাথাভাঙ্গা হাসপাতালে বড় রদবদল: সুপারের পদ থেকে অপসারিত ডাঃ মাসুদ হাসান, দায়িত্ব নিলেন ডাঃ সৈকত দাস

Mathabhanga | মাথাভাঙ্গা হাসপাতালে বড় রদবদল: সুপারের পদ থেকে অপসারিত ডাঃ মাসুদ হাসান, দায়িত্ব নিলেন ডাঃ সৈকত দাস

শিক্ষা
Spread the love


মাথাভাঙ্গা: স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মাথাভাঙ্গা (Mathabhanga) মহকুমা হাসপাতালের সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডাঃ মাসুদ হাসানকে। তাঁর পরিবর্তে এসিএমওএইচ ডাঃ সৈকত দাসকে (Saikat Das) নতুন ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

তবে এদিন দায়িত্ব হস্তান্তরের সময় ডাঃ মাসুদ হাসান হাসপাতালে উপস্থিত ছিলেন না। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্রশাসনের নিরাপত্তায় তিনি দায়িত্ব বুঝিয়ে দিতে আসতে পারেন। দায়িত্ব গ্রহণের পর ডাঃ সৈকত দাস চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করে হাসপাতালের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং চিকিৎসা পরিষেবার উন্নয়নে উদ্যোগ নেওয়ার কথা জানান। এই পরিবর্তনের ফলে কর্মস্থলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেছেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

উল্লেখ্য, বিদায়ী সুপার ডাঃ মাসুদ হাসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত চলাকালীনই স্বাস্থ্য দপ্তর (Well being Division) তাকে সুপারের পদ থেকে সরিয়ে দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *