Maoists Killed | নিরাপত্তা বাহিনীর সঙ্গে ৮ ঘণ্টা সংঘর্ষ, মহারাষ্ট্রের গড়চিরোলি-নারায়ণপুর সীমান্তে নিকেশ ৪ মাওবাদী

Maoists Killed | নিরাপত্তা বাহিনীর সঙ্গে ৮ ঘণ্টা সংঘর্ষ, মহারাষ্ট্রের গড়চিরোলি-নারায়ণপুর সীমান্তে নিকেশ ৪ মাওবাদী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের মাওদমনে বড় সাফল্য। বুধবার মহারাষ্ট্রের গড়চিরোলি-নারায়ণপুর সীমান্তে (Gadchiroli–Narayanpur border) নিরাপত্তা বাহিনীর সঙ্গে ৮ ঘণ্টার সংঘর্ষে মৃত্যু হল ৪ মাওবাদীর (Maoists Killed)। এদের মধ্যে তিনজনই মহিলা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ২৫ অগাস্ট গোয়েন্দা মারফত তথ্য আসে যে নিষিদ্ধ স‌ংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র ১০ নম্বর কোম্পানি এবং গড়চিরোলি ডিভিশনের অন্যান্য মাওবাদী সংগঠনের উপস্থিতি রয়েছে গড়চিরোলি-নারায়ণপুর সীমান্তের কোপারশি বনাঞ্চলে (Koparshi forest)। এরপরই ওই এলাকায় যৌথ অভিযানে (Encounter) নামে মহারাষ্ট্র পুলিশের ১৯টি সি-৬০ কমান্ডো ইউনিট এবং সিআরপিএফের দু’টি কুইক অ্যাকশন টিম। গত দু’দিন ধরে ভামরাগড় এলাকায় ভারী বৃষ্টিপাত সত্ত্বেও বুধবার ভোরে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। জঙ্গলে তল্লাশি চালানোর সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য গুলি চালায় মাওবাদীরা। পালটা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীও। প্রায় ৮ ঘণ্টা ধরে দু’পক্ষের সংঘর্ষ চলার পর নিকেশ হয় চার মাওবাদী।

ঘটনাস্থল থেকে একটি এসএলআর, দু’টি ইনসাস রাইফেল এবং একটি ‘থ্রি নট থ্রি’ রাইফেল সহ চারটি অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এলাকায় লুকিয়ে থাকা বাকি মাওবাদীদের খোঁজে এখনও জঙ্গলে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *