Manado Horrible Hearth | ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড: জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু অন্তত ১৬ জনের, আশঙ্কাজনক ৩

Manado Horrible Hearth | ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড: জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু অন্তত ১৬ জনের, আশঙ্কাজনক ৩

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হলো একটি বৃদ্ধাশ্রম। দেশটির সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে (Manado Horrible Hearth) অবস্থিত ওই বৃদ্ধাশ্রমে রবিবার গভীর রাতে আগুন লেগে অন্তত ১৬ জন বৃদ্ধ-বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অসহায়দের আর্তনাদ: মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ভবনটির ভেতরে থাকা বাসিন্দাদের অধিকাংশেরই বয়স ছিল আশির ওপরে। বার্ধক্যজনিত কারণে তাঁরা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন। ফলে আগুন লাগার পর দ্রুত ভবন থেকে বেরিয়ে আসা তাঁদের পক্ষে সম্ভব হয়নি। আগুনের লেলিহান শিখার মধ্যে আটকা পড়ে অসহায়ভাবে প্রাণ দিতে হয়েছে তাঁদের।

তদন্তে নেমেছে পুলিশ: মানাদো পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রবিবার গভীর রাতে আগুন লাগার খবর পেয়েই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সোমবার ভোরের আগে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

হৃদয়বিদারক দৃশ্য: ইন্দোনেশিয়ার জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘মেট্রো টিভি’-তে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, আগুনের শিখা পুরো ভবনটিকে গ্রাস করছে। সে সময় ভবনের ভেতর থেকে বাসিন্দাদের বাঁচার আকুতি ও আর্তনাদ শোনা যাচ্ছিল। কিন্তু চোখের পলকে পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মানাদো শহরজুড়ে। বৃদ্ধাশ্রমের নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নি-নির্বাপক পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *