শিলিগুড়ি: উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির ষোড়শ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন শিলিগুড়ির (Siliguri) ডাবগ্রামে সূর্যনগর ফ্যান্সি ইউথ ক্লাবের ভবনে উত্তরবঙ্গের পুরোহিতরা জমায়েত হয়ে নিজেদের সমস্যা দাবিদাওয়া ও আগামী পরিকল্পনার কথা তুলে ধরেন। সমাজের বিশিষ্ট ব্যক্তিগণের পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ বঙ্গের পুরোহিত সমাজের প্রতিনিধিরাও। পরিবর্তিত পরিস্থিতিতে পুরোহিত সমাজ কোন পথে চলবে তা নিয়ে গভীর আলোচনা করেন উপস্থিত সদস্যরা। উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য এই বিষয়ে গুরুত্ব সহকারে আলোকপাত করেন। বিভিন্ন প্রতিনিধিরাও নানা প্রাসঙ্গিক বিষয়ে তাদের খোলামেলা মতামত তুলে ধরেন। সম্মেলন থেকে আগামীদিনে পুরোহিত সমাজকে আরও সংগঠিত হওয়ার ডাক দেওয়া হয়েছে।
