বিজয়কে ঘিরে ফের পদপিষ্ট পরিস্থিতি! ভক্তদের চাপে পড়ে গেলেন অভিনেতা, ভিডিও ভাইরাল

বিজয়কে ঘিরে ফের পদপিষ্ট পরিস্থিতি! ভক্তদের চাপে পড়ে গেলেন অভিনেতা, ভিডিও ভাইরাল

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরে প্রবল হেনস্তার শিকার হলেন অভিনেতা থলপতি বিজয়। দক্ষিণী সুপারস্টার তথা রাজনীতিককে একঝলক দেখতে ভিড় জমান অসংখ্য ভক্ত। ভিড়ের চাপে একটা সময়ে পড়েও যান তিনি। কোনওমতে বিজয়কে তুলে ধরে গাড়িতে উঠিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

গত শনিবার মালয়েশিয়ায় নিজের ছবি জন নয়াগনের অডিও লঞ্চ করেন বিজয়। অন্তত ১ লক্ষ মানুষের ভিড় হয়েছিল এই অডিও লঞ্চ উপলক্ষে। মালয়েশিয়ার ইতিহাসে কোনও ছবির অডিও লঞ্চে এত ভিড় হয়নি। অডিও লঞ্চ সেরে রবিবার রাতে ভারতে ফেরেন বিজয়। চেন্নাই বিমানবন্দরে থলপতি নামতেই কার্যত বাঁধনছাড়া হয়ে ওঠে বিজয়ের ভক্তকুল। তারকা যখন বেরচ্ছেন, তখন তাঁকে একঝলক দেখার জন্য কার্যত পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয়।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *