Man overwhelmed up at Raiganj Court docket

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


রায়গঞ্জে জমি দখল-সহ আগ্নেয়াস্ত্র নিয়ে খুনের হুমকির অভিযোগে ধৃত তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাবাই নন্দীকে আদালতে তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার! তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তারপরই সেই যুবকের উপর ঝাপিয়ে পড়েন অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী-সহ আদালতে উপস্থিত বাকিরা। তাঁকে মাটিতে ফেলে বেধড়ক পেটাতে থাকেন তাঁরা। তাতেই রায়গঞ্জ আদালত চত্বর কার্যত রণক্ষেত্র চেহারা নিল।আহত যুবককে কোনও মতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রায়গঞ্জ আদালত চত্বর কার্যত রণক্ষেত্র চেহারা নিল।

রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা বাবাই নন্দী। তিনি রায়গঞ্জ কমলাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। তাঁর বিরুদ্ধে জমি দখল সহ আগ্নেয়াস্ত্র নিয়ে খুনের হুমকির অভিযোগ রয়েছে। স্থানীয় সাংসদদের পিএকেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূলের এই নেতার বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আদালতে পেশ করার দিন ছিল। সময়মতো বাবাইকে নিয়ে হাজির হয় পুলিশ। প্রিজন ভ্যান থেকে নামতেই বাবাইকে লক্ষ্য করে ডিম ছোড়ে এক যুবক।

এরপরই যে যুবক ডিম ছুড়েছেন তাঁর উপর আদালত চত্বরেরই হামলে পড়ে তৃণমূলের ‘দুষ্কৃতী’রা। ওই যুবককে আদালতের ক্যাম্পাসের মধ্যেই ফেলে এলোপাথাড়ি লাথি ঘুষি চড় থাপ্পরের অভিযোগ উঠল কালো কোর্ট পরিহিত তৃণমূল প্রভাবিত একদল যুবকের বিরুদ্ধে। রায়গঞ্জ থানার আইসি সন্দীপ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশবাহিনী ক্ষিপ্র হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে শেষ পর্যন্ত জখমকে উদ্ধার করে টোটোতে তুলে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। যুবক সেখানেই চিকিৎসাধীন।

তবে তৃণমূল প্রভাবিত বার অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি সায়ন চৌধুরী বলেন, “আদালতে পুলিশের সামনে কি ডিম ছোড়া হল,এটা মানা যাবে না। যদিও আগে প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছিল।” বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, “তৃণমূলের নেতা যিনি জমি দখল-সহ আগ্নেয়াস্ত্র নিয়ে খুনের হুমকির দেওয়ার অভিযোগে অভিযুক্ত। তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় এক যুবক প্রতীকী ডিম ছোড়ে। তাতে এই কাণ্ড। ভাবুন আমরা কোথায় আছি। এরা ক্ষমতায় থাকলে কী হত!” সমস্ত বিষয়টি দেখছে পুলিশ।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *