Man Kills 1 and Injures 4 Close to White Home

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


হোয়াইট হাউসের কাছে বন্দুকবাজের হামলা। এই ঘটনায় ওয়াশিংটন ডিসি-র লোগান সার্কেল এলাকায় মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এক সন্দেভাজন বন্দুকধারী নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন। চাঞ্চল্যকর ঘটনায় মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ভিভিআইপি অঞ্চলটির বেশ কিছু রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওয়াশিংটন ডিসির ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম অংশে (নর্থওয়েস্ট) একটি ফিটনেস সেন্টারের বাইরে গোলাগুলি চলে। এর জেরে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাঁদের মধ্যে একজনরে মৃত্যু হয়। যদিও পালটা জবাব দিতে শুরু করে পুলিশ। এই সময় নিরাপত্তারক্ষীদের দেখেই সন্দেহভাজন বন্দুকধারী এক ব্যক্তি নিজেকে গুলি করেন। এখনও পুলিশি অপারেশন চলছে বলেই খবর। এই অবস্থায় কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লকের আশপাশের এলাকা এড়িয়ে চলার আবেদন জানিয়েছে। পুরো ব্লকের বড় একটি অংশ ঘিরে ফেলা হয়েছে। আশপাশের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

ওয়াশিংটন ডিসি পুলিশ (এমপিডি) এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। পুলিশ একজনের মৃত্যু ও চারজনের আহত হওয়ার কথা জানালেও আহতদের শারীরিক অবস্থা কিংবা তাঁদের মধ্যে কেউ আশঙ্কাজনক কি না, সেই বিষয়ে কোনও তথ্য দেয়নি। অন্যদিকে, হামলাকারীর পরিচয়, হামলার উদ্দেশ্য কিংবা কাউকে আটক করা হয়েছে কি না, সেই বিষয়টিও স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে এমন ঘটনায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, সন্ত্রাসবাদী হামলা কি? প্রশাসন অবশ্য এখনও পর্যন্ত এই বিষয়ে বিবৃতি দেয়নি।

আরও পড়ুন:

জানা গিয়েছে, ওই এলাকায় একটি ‘ভিডা ফিটনেস’ সেন্টার বা জিম, সেন্ট লিউক’স এপিসকোপাল চার্চ এবং কিছু আবাসন রয়েছে। এছাড়া, মোড় ঘোরার ঠিক কাছেই একটি ‘হোল ফুডস’ সুপারমার্কেটও অবস্থিত। প্রাথমিক তদন্তের পর তদন্তকারীরা জানাচ্ছেন, প্রথম জিমের ভিতরে গুলি চালান অভিযুক্ত। এরপর রাস্তাই বেরিয়ে ফের এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন তিনি। এরপরই পুলিশি ঘটনাস্থলে হাজির হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেয়।

উল্লেখ্য, গত সোমবার হোয়াইট হাউসের বিপরীতে অবস্থিত লাফায়েট স্কোয়ারে একটি গাড়ি সাইনবোর্ডের খুঁটিতে আঘাতে ধাক্কা মারে। এই ঘটনা নিছক দুর্ঘটনা কি না তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। এরপর নিরাপত্তার খাতিরে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও সংলগ্ন এলাকাটিকে সাময়িকভাবে অবরুদ্ধ (লকডাউন) করা হয়। দুর্ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। এরপর বৃহস্পতিবারের গুলিকাণ্ড। সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের ট্রাম্পের হারার একের পর এক ঘটনা। এদিনই নিউ ইয়র্কে একটি বহুতল ভেঙে ৮ জনের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *