ব্যক্তিগত ক্যারিবিয়ান দ্বীপে রিসর্ট তৈরির পরিকল্পনা,  দু’দশক পেরিয়েও কেন অধরা অস্কারজয়ী লিওনার্দোর স্বপ্ন?

খেলাধুলা/SPORTS
Spread the love


লিওনার্দো ডিক্যাপ্রিও, নয়ের দশকের ছেলেমেয়েদের হার্টথ্রব। ১৯৯৭ সালে টাইটানিক মুক্তির পর তরুণীদের হৃদয়ে ঝড় তুলেছিলেন লিওনার্দো। সময়ের সঙ্গে চেহারায় বয়সের ছাপ পড়েছে। কিন্তু, আজও টাইটানিকের জ্যাক হিসেবেই ভক্তদের হৃদয়ে গেঁথে রয়েছেন। পরিবেশবান্ধব রিসর্ট তৈরির পরিকল্পনার জন্য চর্চায় রয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

সাল ২০০৫। দীর্ঘ একুশ বছর অর্থাৎ দু’দশক আগে একটি আস্ত ক্যারিবিয়ান দ্বীপ কিনেছিলেন। সেই বছর অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও বেলিজের উপকূলবর্তী ১০৪ একর আয়তনের ব্যক্তিগত দ্বীপ ‘ব্ল্যাকাডোর কে’ কেনেন। সূত্রের খবর, ১৭ লক্ষ ৫০ হাজার ডলারের বিনিময়ে বেলিজের উপকূলবর্তী ১০৪ একর আয়তনের ব্যক্তিগত দ্বীপটি (প্রাইভেট আইল্যান্ড) কিনেছিলেন লিওনার্দো।

আরও পড়ুন:

পরবর্তীকালে দ্বীপটি একটি উচ্চাভিলাষী বিলাসবহুল পর্যটন প্রকল্পের জন্য পরিচিতি পায়। দ্বীপটিতে একটি বিলাসবহুল রিসর্ট তৈরির পরিকল্পনা ছিল তাঁর। তবে এই প্রকল্পের বিশেষত্ব অন্য জায়গায়। শুধুমাত্র বিলাসবহুল ভিলা ও পর্যটকদের জন্য নানা সুযোগ-সুবিধা তৈরি করাই উদ্দেশ্য ছিল না বরং দ্বীপের ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার করে পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, ২০১৮ সালে রিসর্টটি চালু হওয়ার কথা ছিল। কিন্তু এতগুলো বছর পেরিয়েও সেখানে এখনও পর্যটকদের জন্য দরজা খোলা সম্ভব হয়নি।

স্বপ্নপূরণের পথে বাধা

২০০৪ সালে ছুটি কাটাতে বেলিজে গিয়েছিলেন ডিক্যাপ্রিও। সেই সময় তিনি হোটেল ব্যবসায়ী জেফ গ্রামের মালিকানাধীন অত্যন্ত বিলাসবহুল রিসর্ট ‘কায়ো এসপান্তোত’-এ ছিলেন। সেখানেই প্রথমবার নজর কেড়েছিল ‘ব্ল্যাকাডোর কে’ দ্বীপটি। শুধু নজরই আটকায়নি এই দ্বীপের প্রেমে পড়েছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। পর্যটকদের কাছেও দ্বীপটি অত্যন্ত আকর্ষণীয়। বেলিজ তার বিশাল প্রবালপ্রাচীর, সামুদ্রিক প্রাণী এবং ক্যারিবীয় সাগরের মনোরম দ্বীপগুলির জন্য পরিচিত। দেশটিতে রয়েছে ম্যানাটি, বিভিন্ন প্রজাতির মাছ এবং প্রাচীন মায়া সভ্যতার একাধিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

বেলিজের সামুদ্রিক প্রাণবৈচিত্র্য, প্রবালপ্রাচীর এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যই তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। পরবর্তীতে সেই হোটেল ব্যবসায়ী জেফ গ্রামকে সঙ্গে নিয়েই তিনি প্রায় ১৭ লক্ষ ৫০ হাজার ডলারে দ্বীপটি কিনে নেন বলেই খবর। প্রায় ১০৪ একর জায়গাজুড়ে বিস্তৃত এই ছোট দ্বীপটি ডিক্যাপ্রিও কেনার সময় প্রায় জনবসতিহীন ছিলই বলা চলে। তবে অতিরিক্ত মাছ ধরা, উপকূলীয় ভূমিক্ষয় এবং গাছপালা কমে যাওয়ায় দ্বীপটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

লিওনার্দো ডিক্যাপ্রিও

এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতেই উদ্যোগী হয়েছিলেন ডিক্যাপ্রিও। তাঁর পরিকল্পনা ছিল, প্রথমে দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করা। এরপর সেই পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলা হবে একটি বিলাসবহুল পর্যটনকেন্দ্র। অর্থাৎ, পর্যটনের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণকেও সমান গুরুত্ব দেওয়াই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। কিন্তু, রিসর্টের কাজ কবে শেষ হবে সে বিষয়ে আপাতত কিছু জানা যায়নি। রিসর্টটি তৈরি করতে গিয়ে বেশ কিছু আইনি জটিলতার সম্মুখিন হন। এর ফলে দীর্ঘ দু’দশক পেরিও স্বপ্নপূরণের লক্ষ্যে পৌঁছাতে পারেননি লিওনার্দো ডিক্যাপ্রিও।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *