Mamata’s explosive claims | বিজেপি টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে! বিস্ফোরক মমতা

Mamata’s explosive claims | বিজেপি টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে! বিস্ফোরক মমতা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের দ্বিতীয় দফার ভোট মিটতেই বুথফেরত সমীক্ষায় (Exit Ballot) সরগরম রাজ্য রাজনীতি। অধিকাংশ সমীক্ষায় যখন বিজেপির (BJP) এগিয়ে থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছে, ঠিক তখনই পাল্টা তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata’s explosive claims)। তাঁর দাবি, এই সমস্ত সমীক্ষা আসলে বিজেপির সাজানো চিত্রনাট্য। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানান, বিজেপি টাকা দিয়ে সংবাদমাধ্যমকে ব্যবহার করে এই ফলাফল দেখাতে বাধ্য করেছে।

বুধবার সন্ধ্যা থেকে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলিতে দেখা গিয়েছে, বিজেপি ম্যাজিক ফিগার ১৪৮ ছাড়িয়ে ১৫০-এর বেশি আসনে জয়লাভ করতে পারে। এই পরিসংখ্যানকে কার্যত উড়িয়ে দিয়ে মমতা বলেন, “যেটা টিভিতে দেখছেন, সেটা গতকাল দুপুর ১টা ৮ মিনিটে বিজেপির অফিস থেকে সার্কুলার জারি করে পাঠানো হয়েছে। টাকা দিয়ে এই সমীক্ষা দেখানো হচ্ছে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী, তৃণমূল কংগ্রেস এবার ২২৬টির বেশি আসনে জিতবে, এমনকি এই সংখ্যা ২৩০-এও পৌঁছে যেতে পারে।

কড়া রোদ এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে মানুষ যেভাবে ভোট দিয়েছেন, তার জন্য রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মমতা। তৃণমূল কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমার কর্মীরা প্রাণপণ লড়াই করেছেন। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যৌথ অত্যাচার সহ্য করেও তাঁরা পিছু হটেননি। যাঁরা বাংলাকে জব্দ করতে চেয়েছিলেন, তাঁরাই এবার ভোটবাক্সে জব্দ হবেন।”

মমতার অভিযোগ, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি এখন মনোস্তাত্ত্বিক খেলা খেলছে। জনগণের রায় তাঁদের পক্ষেই যাবে বলে তিনি ১০০ শতাংশ নিশ্চিত। তাঁর মতে, সংবাদমাধ্যমকে চাপ দিয়ে এবং অর্থের বিনিময়ে এই ‘ভুয়া’ সমীক্ষা ছড়ানো হচ্ছে যাতে তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যায়। তবে ভোটগণনার দিন আসল সত্যি সামনে আসবে বলে আত্মবিশ্বাসের সুর শোনা গেল তাঁর গলায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *