Mamata Banerjee | ‘খুব তাড়াতাড়ি ক্ষমতায় ফিরবে তৃণমূল’, টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে প্রত্যয়ী মমতা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডের পরিবর্তে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার দুটি পৃথক স্থানে দিনটি পালিত হচ্ছে। কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি হয়েছে ক্যাথিড্রাল রোডে, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির সভা করেছে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে।

এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পুলিশ ও প্রশাসন এবং বিজেপি শিবিরকে একহাত নেন। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘বিজেপির সংগঠন নেই, গোটা বাংলাজুড়ে পুলিশকে দিয়ে কাজ করাচ্ছে। এবার আমি পুলিশের বিরুদ্ধে কেস করব। রাখিবন্ধনের দিন প্রতিজ্ঞা করলাম। এরপর জেলা সফর শুরু করব। পারমিশন না দিলে রাস্তায় হাঁটব।’

ক্ষমতার পালাবদল প্রসঙ্গে মমতা দাবি করেন, ‘চুরি করে বাংলা দখল করেছে বিজেপি। কিন্তু চিন্তা করবেন না, বাংলায় আরও একটা পরিবর্তন আসবে। খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে। আর বিজেপির লোকেরাই বিজেপিকে জবাব দেবে।’

The publish Mamata Banerjee | ‘খুব তাড়াতাড়ি ক্ষমতায় ফিরবে তৃণমূল’, টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে প্রত্যয়ী মমতা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *