Balurghat | টোটোর চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ৪ বছরের শিশুর, ধৃত চালক  

Balurghat | টোটোর চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ৪ বছরের শিশুর, ধৃত চালক  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বালুরঘাট: টোটোর চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ৪ বছর বয়সি এক শিশুর। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার চকসাথিহারে৷ মৃত শিশুর নাম অনুপ কিস্কু(৪), বাড়ি তপন থানার আউটিনা গ্রাম পঞ্চায়েতের পানলাহারে৷

জানা গিয়েছে, গতকাল দিদার সঙ্গে চকসাথিহারে আত্মীয়র বাড়িতে এসেছিল অনুপ। আজ ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় বালুরঘাটগামী একটি যাত্রী ভর্তি টোটোর চাকায় পিষ্ট হয়ে যায় সে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ।ইতিমধ্যেই টোটো চালক জুয়েল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে ঘাতক টোটোটি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *