দু’দশক পর ছাত্র পরিষদের অনুষ্ঠান কংগ্রেসের, হেভিওয়েট নয়, গুরুত্ব আদি নেতাদের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


২৮ আগস্ট দিনটি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়। এবার অবশ্য তৃণমূলের পৃথক দুই শিবিরের তরফে তা পালিত হচ্ছে কলকাতার দুটি আলাদা জায়গায়। পাশাপাশি আজকের দিনটি উদযাপন করছে কংগ্রেসের ছাত্র সংগঠনও। প্রায় দু’দশক পর শুক্রবার মহাজাতি সদনে ছাত্র পরিষদ পালন করছে নিজেদের অনুষ্ঠান। আর তাতে অন্য চমক দিয়েছে শুভঙ্কর সরকারের নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস। কোনও হেভিওয়েট নেতা বা সেলিব্রিটি নয়, দলের আদি নেতাকে মঞ্চে নিয়ে এল কংগ্রেস নেতৃত্ব। আর তার দৌলতেই কুমুদ ভট্টাচার্য নামে ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতিকে প্রকাশ্যে দেখা গেল দীর্ঘদিন পর।

মহাজাতি সদনে পুষ্পার্ঘ্য প্রদান কুমুদ ভট্টাচার্য, শুভঙ্কর সরকারদের। ছবি: ফেসবুক

আগেই ঘোষণা করা হয়েছিল, মহাজাতি সদনে এবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। প্রায় দু’দশক পর এই অনুষ্ঠান। এদিন সেই অনুষ্ঠানে দেখা গেল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি প্রবাদপ্রতিম নেতা মাননীয় কুমুদ ভট্টাচার্যকে। তাঁকে স্বাগত জানিয়ে গেটের বাইরে থেকে মঞ্চে নিয়ে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুধু তাই নয়, আরও বেশ কয়েকজন প্রাক্তন, বর্ষীয়ান নেতা হাজির হলেন এই অনুষ্ঠান। তাঁরাই কার্যত আজকের অনুষ্ঠানের ‘তারকা’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *