মালদা: পাচারের আগে প্রায় ৮০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক কারবারীকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, জেলা ক্রাইম মনিটরিং গ্রুপ ও ইংরেজবাজার থানার পুলিশ। মালদার (Malda) রথবাড়ি এলাকা থেকে ধরা হয় তাকে। তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয় প্রায় ৮০০ গ্রাম ব্রাউন সুগার। ধৃতের নাম, সাহাদত হোসেন (৩০)। তার বাড়ি কালিয়াচকের (Kaliachak) ফতেখানি এলাকায়। বাজেয়াপ্ত হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য ৮০ লক্ষ টাকা।
গতকাল কালিয়াচকে আরও একটি ব্রাউন সুগার বাজেয়াপ্ত হওয়ার ঘটনা সামনে আসে। সেখানে নাম জড়িয়েছে প্রাক্তন প্রধানের ছেলে সালাম শেখের। সে ব্রাউন সুগার সরবরাহ করত বলে অভিযোগ। তাকেও গ্রেপ্তার (Arrest) করা হয়েছে।
