Malda | বন্যায় ভাঙা রাস্তায় বিপদ বামনগোলায়

Malda | বন্যায় ভাঙা রাস্তায় বিপদ বামনগোলায়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


স্বপনকুমার চক্রবর্তী, বামনগোলা: তীব্র গরমের মধ্যে সোমবার রাতে কালবৈশাখীর মেঘের গর্জন শুনে দিশেহারা হয়ে পড়েন মালদার (Malda) বামনগোলার (Bamangola) সীমান্তবর্তী কয়েকটি গ্রামের মানুষজন। তাঁদের দুশ্চিন্তা একমাত্র গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা নিয়ে। গত বন্যায় রাস্তার মাঝের অংশ ভেঙে যায়। শুখা মরশুমে কোনওমতে কষ্ট করে যাওয়া-আসা করা যাচ্ছে। কিন্তু বৃষ্টি নামলে জল জমে ভাঙা রাস্তা কাদা কাদা হয়ে দুর্ভোগ আরও বাড়াবে। কর্দমাক্ত হয়ে দুর্ভোগ আরও বাড়াবে। যদিও শেষপর্যন্ত বৃষ্টি হয়নি।

গত বছর হাড়িয়া নদীর বন্যায় জলের তোরে ভেঙে যায় ছোটপাতারি নদীর তীর থেকে বটতলি যাওয়ার রাস্তার মাঝের অংশ। স্বাভাবিকভাবেই বিপাকে পড়েন বটতলি, বোকাদহ, রাঙামাটি, খুটাদহ, ভুলকিমারি, রাঙামাটিয়া, নন্দিনাদহ সহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ। প্রতিদিন যাওয়া-আসা করতে, গাড়ি চলাচলে সমস্যা তৈরি হয়। মাটি কেটে চলাচলের জন্য কিছুটা ব্যবস্থা হলেও তা অস্থায়ী। বর্ষা এলে কী হবে, ভেবেই দিশেহারা মানুষজন। তবে প্রশাসন সূত্রে খবর, যেহেতু নদীর জলস্ফীতির কারণে রাস্তার ক্ষতি হয়েছে, তাই সেচ দপ্তরকে জানানো হয়েছে। শীঘ্রই কাজ হবে।

কিছুদিন আগে সেচ দপ্তর এবং ব্লক প্রশাসন যৌথভাবে রাস্তার অবস্থা খতিয়ে দেখেছিলেন। ছিলেন সেচ দপ্তরের এসডিও, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার, বামনগোলার বিডিও মনোজিৎ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুঁজুর, সহ সভাপতি সুনীল বর্মন, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ফাইজুদ্দিন সরকার এবং জেলা পরিষদের সদস্য অশোক সরকার প্রমুখ। একটি স্থায়ী কালভার্ট তৈরি করে তার উপর দিয়ে রাস্তা তৈরির পরামর্শ দেওয়া হয়। কালভার্টের প্রয়োজনীয়তার কথা মেনে নিয়েছিলেন সকলেই। কিন্তু তারপরও রাস্তা নির্মাণ নিয়ে এলাকার মানুষ সংশয়ে রয়েছেন। কারণ, সামনেই বর্ষা।

রাস্তার নির্মাণ প্রসঙ্গে বামনগোলার বিডিও মনোজিৎ রায় বলেন, ‘রাস্তা ভেঙে যাওয়ার কারণ, যেহেতু নদীর বন্যার জল। তাই সেচ দপ্তরকে বিষয়টি জানানো হয়েছিল। সেচ দপ্তরের কর্তারা এলাকা পরিদর্শন করেন।সিদ্ধান্ত হয়, ভাঙা অংশে একটি কালভার্ট তৈরি করা হবে। ভবিষ্যতে জলের তোড়ে রাস্তা ভেঙে যাওয়ার সমস্যা থাকবে না। টেন্ডার প্রক্রিয়া চলছে। শীঘ্রই কাজ শুরু হবে।’

The publish Malda | বন্যায় ভাঙা রাস্তায় বিপদ বামনগোলায় appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *