West Bengal Meeting Election 2026 | স্বাধীনতার পর দেশে সর্বোচ্চ ভোটদানের রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ! কুর্নিশ জ্ঞানেশের

West Bengal Meeting Election 2026 | স্বাধীনতার পর দেশে সর্বোচ্চ ভোটদানের রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ! কুর্নিশ জ্ঞানেশের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গণতন্ত্রের মহোৎসবে নয়া ইতিহাস গড়ল পশ্চিমবঙ্গ (West Bengal Meeting Election 2026)। ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেশের মধ্যে সর্বকালের সর্বোচ্চ ভোটদানের নজির তৈরি করল বাংলা। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম ও দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বাংলায় সামগ্রিক ভোটদানের হার দাঁড়িয়েছে ৯২.৮৫ শতাংশ। এর আগে কোনো রাজ্যই এই পরিসংখ্যান ছুঁতে পারেনি।

এতদিন পর্যন্ত ভারতের বিধানসভা নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ ভোটদানের রেকর্ড ছিল ত্রিপুরার দখলে। ২০১৩ সালে সেখানে ৯১.৮২ শতাংশ ভোট পড়েছিল। গত ১৩ বছর ধরে সেই নজির অক্ষত থাকলেও ২০২৬-এর বাংলা তা অনায়াসেই টপকে গেল। গত ২৩ এপ্রিল প্রথম দফার ১৫২টি আসনে ভোট পড়েছিল ৯৩.১৯ শতাংশ। আর দ্বিতীয় দফার শেষে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৯২.৪৭ শতাংশ। কমিশনের চূড়ান্ত তালিকায় এই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে বলে অনুমান।

বাংলার এই বিপুল জনঅংশগ্রহণকে কুর্নিশ জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। একে স্রেফ নির্বাচন না বলে তিনি অভিহিত করেছেন ‘ভোটের উৎসব, পশ্চিমবঙ্গের গর্ব’ (Chunav ka Parv, Paschim Bengal ka Garv) হিসেবে। জ্ঞানেশ কুমার জানান, “স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এত ভোট কখনও পড়েনি। গরম ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে সাধারণ মানুষ যেভাবে বুথমুখী হয়েছেন, তা সারা দেশের কাছে এক অনন্য দৃষ্টান্ত।” নির্বাচন কমিশনের দাবি, কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি এবং অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করায় ভোটাররা নির্ভয়ে নিজেদের অধিকার প্রয়োগ করতে পেরেছেন। এই রেকর্ড ভোটদান আদতে সাধারণ মানুষের গণতান্ত্রিক চেতনার জয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *