Malda | ‘প্রোডাক্ট’ হাতবদলের আগেই পুলিশের জালে পাচারকারী, উদ্ধার লক্ষাধিক টাকার জালনোট

Malda | ‘প্রোডাক্ট’ হাতবদলের আগেই পুলিশের জালে পাচারকারী, উদ্ধার লক্ষাধিক টাকার জালনোট

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মালদা: পাচারের আগেই ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জালনোট সহ দুই জালনোট কারবারীকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্র মারফত খবর পেয়ে গতকাল রাতে মালদা টাউন জিআরপি থানার পুলিশ ফরাক্কা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে। তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জালনোট। উদ্ধার হ‌ওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে। ধৃতদের নাম সুজিত দাস ও মহম্মদ রবিউল। ধৃতরা বৈষ্ণবনগর ও কালিয়াচকের বাসিন্দা।

প্রাথমিক জেরায় জিআরপি থানার পুলিশ জানতে পেরেছে, ধৃতরা খালতিপুর থেকে ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস ধরে ফরাক্কা স্টেশনে আসে। সেখানেই উদ্ধার হ‌ওয়া জালনোট এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল ধৃতদের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *