‘নীতীশের নেতৃত্বেই বিরোধীদের হারাবে এনডিএ’, বিহারে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে দিলেন মোদি?

‘নীতীশের নেতৃত্বেই বিরোধীদের হারাবে এনডিএ’, বিহারে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে দিলেন মোদি?

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের নির্বাচনের আগে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া জোট। সঙ্গে সঙ্গেই বিরোধী মহাজোটের তরফে এনডিএ-কে চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল, “আমাদের মুখ তো তেজস্বী, আপনাদের ‘দুলহা’ কে?” ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন? মোদি বললেন, নীতীশের নেতৃত্বেই এনডিএ বিহারে সংখ্যাগরিষ্ঠতা পাবে। যদিও ভোটের পরও নীতীশ মুখ্যমন্ত্রী থাকবেন কিনা, সেটা স্পষ্ট করেননি মোদিও।

শুক্রবার বিহারের সমস্তিপুরে জনসভা করছেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকেই মোদি বলেন, “বিহারের এমন কোনও প্রান্ত নেই যেখানে এনডিএ সরকার বিকাশের আলো পৌঁছে যায়নি। এত আলোতে লন্ঠনের (আরজেডি) কী দরকার?” প্রধানমন্ত্রীর সাফ কথা, “নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারের অতীতের সব রেকর্ড ভেঙে ক্ষমতায় আসতে চলেছে।”

বিহারে এই মুহূর্তে নীতীশ কুমারের নেতৃত্বে সরকার চালাচ্ছে এনডিএ। বিধায়ক সংখ্যার নিরিখে জেডিইউয়ের থেকে অনেক শক্তিশালী বিজেপি (BJP)। তা সত্ত্বেও নীতীশকে মুখ্যমন্ত্রী রাখা হয়েছে জোটের স্বার্থে। বিহার বিজেপির দীর্ঘদিনের দাবি ছিল, আসন্ন নির্বাচনে আর নীতীশকে মুখ না করে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী করা হোক। বা আগে থেকে মুখ ঘোষণা না করে ভোটের পর আসনের ভিত্তিতে ঠিক করা হোক কে মুখ্যমন্ত্রী হবে। কিন্তু লোকসভায় বিজেপির খারাপ ফল হওয়ায় গেরুয়া শিবির এখন নীতীশ নির্ভর। সম্ভবত সেকারণেই ভোটের আগে নীতীশকে চটাতে চাইছেন না প্রধানমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *