Malbazar | পারিবারিক বিবাদের জেরে মা-বোন-প্রতিবেশীকে ধারাল অস্ত্র দিয়ে কোপ! ছেলের কীর্তিতে হতবাক সকলে

Malbazar | পারিবারিক বিবাদের জেরে মা-বোন-প্রতিবেশীকে ধারাল অস্ত্র দিয়ে কোপ! ছেলের কীর্তিতে হতবাক সকলে

ব্লগ/BLOG
Spread the love


মালবাজার: পারিবারিক বিবাদের জেরে মা, বোন এবং প্রতিবেশীকে খুনের চেষ্টা! ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ডামডিমের (Damdim) তাজিয়া মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল ১১টা নাগাদ সরতাজ আনসারি নামে এক যুবক ধারাল অস্ত্র দিয়ে পরিবারের সদস্য এবং প্রতিবেশীর উপর হামলা চালায়।

সরতাজ আনসারি, বয়স ৩৫। দীর্ঘদিন ধরে ডামডিমেই সে টোটো চালাতেন। সামান্য কারণে বাকি টোটো চালকদের সঙ্গে বচসা হলে তাদেরও ধারাল অস্ত্র দিয়ে বহুবার আঘাত করার চেষ্টা করেছে। প্রতিবেশীরা বলছেন, সরতাজের মানসিক সমস্যা রয়েছে। সে কারণেই শনিবার সকালে পরিবারের লোকেদের সঙ্গে বচসা শুরু হতেই মা এবং বোনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। তাদের বাঁচাতে এসে আহত হন বছর ৫০ এর গুলাব আনসারি। এরপর স্থানীয়রা সরতাজকে বেঁধে খবর দেয় পুলিশে (Police)। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং আহতদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।

এদিকে প্রাথমিক চিকিৎসার পর সরতাজের মা এবং প্রতিবেশী গুলাব আনসারিকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে (North Bengal Medical School and Hospital) রেফার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *