Mahua Moitra | ধর্মীয় অবমাননার মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ মহুয়ার, সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ

Mahua Moitra | ধর্মীয় অবমাননার মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ মহুয়ার, সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court docket) দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra)। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

নদিয়ার হোগলবেড়িয়া থানায় মহুয়ার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় তাঁকে সাময়িক রক্ষাকবচ দিলেও কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, পুলিশ আইন অনুযায়ী তদন্ত চালিয়ে যেতে পারবে। আদালতের নির্দেশ অনুযায়ী, সংসদের অধিবেশন শেষ হলে আগামী ১৪ অগাস্ট বিকেল ৩টেয় তদন্তকারী আধিকারিকের সামনে থানায় গিয়ে হাজিরা দিতে হবে তাঁকে। পাশাপাশি, মহুয়া হাজিরা দেওয়ার সময় পুলিশকে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়, যাতে তাঁর দিকে ডিম ছোড়া বা অন্য কোনও ধরনের হেনস্তা না হয়। আদালতের নির্দেশ ছিল, আগামী ৫ অক্টোবর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ, তবে তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ।

প্রসঙ্গত, গত ১ জুলাই নদিয়ায় একটি রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন মহুয়া মৈত্র। ওই দিন তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার সময় বোরখা পরিধান সংক্রান্ত মহুয়ার একটি মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে। সেই বিতর্কের জেরেই তাঁর বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছিল। এখন দেখার সুপ্রিম কোর্ট এই মামলায় কী রায় দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *