Gangarampur | ফল ঘোষণার আগে গঙ্গারামপুরে পুলিশের অপারেশন, ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেপ্তার!

Gangarampur | ফল ঘোষণার আগে গঙ্গারামপুরে পুলিশের অপারেশন, ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেপ্তার!

ভিডিও/VIDEO
Spread the love


গঙ্গারামপুর: নির্বাচনের ফলপ্রকাশের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই বড়সড় সাফল্য পেল গঙ্গারামপুর (Gangarampur) থানার পুলিশ। সিনেমার কায়দায় ‘অপারেশন’ (Police Operation) চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করল পুলিশ বাহিনী (Firearms Seized)। রবিবার রাতে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মেহেদী ইসলাম (২৮)। তিনি গঙ্গারামপুর থানার কালদিঘি বটতলা এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই পুলিশের নজরে ছিলেন মেহেদী। গোপন সূত্রে খবর ছিল, তিনি বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত।

মেহেদীকে ধরতে পুলিশ এক অভিনব পরিকল্পনা করে। ক্রেতা সেজে পুলিশের এক আধিকারিক মেহেদীর সঙ্গে যোগাযোগ করেন এবং বন্দুক কেনার প্রস্তাব দেন। পুলিশের পাতা সেই ফাঁদেই পা দেন ওই যুবক।

রবিবার রাত ৮টা নাগাদ গঙ্গারামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন একটি কাপড়ের দোকানে জামাকাপড় কিনতে ঢোকেন মেহেদী। সেখানেই আগ্নেয়াস্ত্র হস্তান্তরের কথা ছিল। ক্রেতা সেজে থাকা পুলিশকর্মীরা তাকে অনুসরণ করে দোকানে ঢোকেন। এরপর তাকে তল্লাশি করতেই বেরিয়ে আসে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি। ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করা হয়।

কাপড়ের দোকানের মালিক রানা ঘোষ জানান, “আমার দোকানে ধৃত যুবক জামা কাপড় কিনতে আসেন। এর পরেই পুলিশ দোকানে ঢোকে এবং সেই যুবককে আটক করে। তার কাছ থেকে বন্দুক সহ গুলি উদ্ধার করেছে পুলিশ।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *