Maharashtra | ‘খান’ পদবি নিয়ে তর্জা মহারাষ্ট্রে

Maharashtra | ‘খান’ পদবি নিয়ে তর্জা মহারাষ্ট্রে

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মুম্বই বিজেপি প্রধান অমিত সতমের একটি মন্তব্যকে কেন্দ্র করে মহারাষ্ট্রে(Maharashtra) রাজনৈতিক ঝড় উঠেছে। বিজেপি নেতা বলেছেন, মহারাষ্ট্রে ‘খান’ পদবি চাপিয়ে দেওয়া হলে তিনি তা মানবেন না। অমিত সতমের ওই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহল তোলপাড়। তিনি মানসিকভাবে ঠিক আছেন কি না সেই প্রশ্ন তুলেছে শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী। এবার প্রশ্ন তুললেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) এইচএস পানাগ।
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানির জয়ের পরই বিতর্কিত মন্তব্যটি করেছেন অমিত সতম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অমিত সবাইকে সতর্ক করে বলেন, ‘কয়েকটি আন্তর্জাতিক শহরের রং পরিবর্তিত হচ্ছে। কয়েকজন মেয়রের পদবি দেখার পর মহারাষ্ট্রের(Maharashtra) মহাবিকাশ আঘাড়ির ‘ভোট জিহাদ’–এর পরিপ্রেক্ষিতে মুম্বইয়ের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। তিনি মারাঠিতে তাঁর কড়া বার্তাটি দিয়ে বলেছেন, ‘যদি কেউ মুম্বইয়ের ওপর ‘খান’-কে চাপানোর চেষ্টা করে, তবে তা সহ্য করা হবে না। জেগে উঠুন মুম্বইবাসী।’
বিজেপি নেতার মন্তব্য নিয়ে বিরোধী দলগুলির বক্তব্য, সতম স্থানীয় নির্বাচনে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছেন। বিষয়টির কড়া সমালোচনা করা হয়েছে। বলিউডের গুল পানাগের বাবা এইচএস পানাগ শব্দটির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘কেন এইভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। যদি কেউ খান পদবির হন, তিনি তো নির্বাচিত হয়ে আসবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *