উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজকাল ছেলেমেয়েদের জীবনের অন্যতম সমস্যা ব্রণ। ব্রণ শুকিয়ে গেলেও যার দাগ থেকে যায়। মুখে এমন দাগ(Magnificence suggestions) থাকলে দেখতে খুবই খারাপ লাগে। তেমনই প্রাকৃতিক কিছু উপাদানের নিয়মিত ব্যবহারে দাগ হালকা করা সম্ভব।
হালকা বাদামি দাগ
মুলতানি মাটি ও টক দইয়ের সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। মুলতানি মাটি ত্বকের প্রদাহ কমিয়ে দাগ হালকা করতে সাহায্য করে। শসার রস, চালের গুঁড়া ও মধু একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি তুলায় মিশিয়ে দাগের ওপর লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
ব্রণের কালচে দাগ
অনেক সময় ব্রণের কালচে দাগ সহজে দূর হতে চায় না। এ ধরনের দাগ থেকে মুক্তি পেতে অল্প পরিমাণ শঙ্খগুঁড়ো ও গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি তুলোয় মিশিয়ে দাগের ওপর ভালোভাবে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে আস্তে আস্তে ঘষে প্রলেপটি উঠিয়ে ফেলুন। এক দিন পরপর কাঁচা হলুদ, চন্দনের গুঁড়ো ও দুধের সর একসঙ্গে পেস্ট করে মুখে(Magnificence suggestions) লাগান। প্যাকটি শুকানোর পর ভেজা কাপড় দিয়ে আস্তে আস্তে মুছে ফেলুন।
ব্রণর পুরোনো দাগ
চন্দনের গুঁড়ো ও লেবুর রসে সামান্য গ্লিসারিন মিশিয়ে নিন। মিশ্রণটি ব্রণের দাগের ওপর লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কাপড় বা তুলো ভিজিয়ে উঠিয়ে ফেলুন। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের ব্যাকটিরিয়া প্রতিরোধ করে। প্যাকটি ব্যবহারে ব্রণর গভীর দাগ হালকা হতে শুরু করবে। ডিমের সাদা অংশ তৈলাক্ত ত্বকের জন্য উপকারী। দুই চা-চামচ ডিমের সাদা অংশ, আধা চা-চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তুলার সাহায্যে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
