Climate Replace | মনোরম আবহাওয়া বঙ্গে, কালীপুজো কাটবে নির্বিঘ্নেই! কী বলছে হাওয়া অফিস?

Climate Replace | মনোরম আবহাওয়া বঙ্গে, কালীপুজো কাটবে নির্বিঘ্নেই! কী বলছে হাওয়া অফিস?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ কালীপুজো। বঙ্গজুড়ে উৎসবের মরশুম। তবে কালীপুজোর আনন্দে জল ঢালবে না তো বৃষ্টি? সেই প্রশ্নই সকলের মনে। তবে এনিয়ে যদিও সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। কালীপুজোয় কোনও জেলাতেই নেই বৃষ্টির সম্ভাবনা। সোমবার সকাল থেকেই পরিষ্কার আকাশ বঙ্গে। একই পূর্বাভাস মঙ্গলবার দীপাবলির জন্যও (Climate Replace)।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার উত্তরবঙ্গের (North Bengal) কোনও জেলাতেই নেই বৃষ্টির পূর্বাভাস। মোটের উপর শুষ্কই থাকবে আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশার দেখাও মিলতে পারে। পাহাড়ি এলাকায় আবহাওয়া থাকবে মনোরম। ফলে এসময় যেসব পর্যটকরা দিপাবলীর ছুটিতে পাহাড়ে বেড়াতে গিয়েছেন, তাঁরা ভালো করেই সময় কাটাতে পারবেন।

অন্যদিকে, কালীপুজোয় মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও। সকালের দিকে কিছু জেলায় মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও পরবর্তীতে ঝলমলে রোদের দেখা মিলবে বলে জানা গিয়েছে। তবে সপ্তাহান্তের দিকে হাওয়া বদলের ইঙ্গিত রয়েছে দক্ষিণে। কারণ দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী দু-তিনদিনের মধ্যে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। আর এর জেরেই শনিবার ও রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *