Magnificence suggestions | ত্বক ভালো রাখতে শুধু প্রসাধনী নয় কোন কোন খাবার খাবেন?

Magnificence suggestions | ত্বক ভালো রাখতে শুধু প্রসাধনী নয় কোন কোন খাবার খাবেন?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ত্বকের যত্নে অনেকেরই ভরসা প্রসাধনী। ত্বকের (Magnificence suggestions) বাহ্যিক বদল আনতে প্রসাধনী সাময়িক কার্যকরী হতে পারে। তবে সেই বদল দীর্ঘ মেয়াদী নয়। বরং এই সব প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। তাই ত্বক ভাল রাখতে ভিতর থেকে যত্ন চাই ত্বকের। তার জন্য প্রয়োজন সঠিক ডায়েট। রোজের পাতে এমন কিছু খাবার রাখতে হবে যা ত্বক আর্দ্র রাখবে ও জেল্লাদার করে তুলবে। তাহলে জেনে নিন কোন কোন খাবার আমাদের ত্বকের(Magnificence suggestions) জন্যে দরকার।

কী কী খেলে ত্বক ভাল থাকবে?

পেঁপে

পেঁপেতে জলের পরিমাণ বেশি এবং সোডিয়াম কম। এতে ভিটামিন এ, সি, ফোলেট, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম ভরপুর মাত্রায় থাকে। নিস্তেজ ত্বকের জেল্লা ফেরাতে এবং ত্বকের আর্দ্রভাব বজায় রাখতে হলে নিয়মিত পেঁপে খেতে পারেন।
পালংশাক
পালংশাক ত্বকের যত্নে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকের প্রতিটি কোষে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক আগলে রাখে পালংশাক। বলিরেখা-সহ ত্বকের আরও অনেক সমস্যা থেকে মিলবে চটজলদি মুক্তি।

শসা

শসায় ৯৫ শতাংশেরও বেশি জল থাকে। তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য রোজ শসা খেতেই হবে। শসায় অনেক জৈব সক্রিয় যৌগ রয়েছে,যা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

ভিটামিন ডি আছে এমন খাবার

ত্বককে জীবাণু ও ক্ষতিকর রাসায়নিকের হাত থেকে বাঁচায় ভিটামিন ডি। এর পাশাপাশি ত্বকের আর্দ্রতা রক্ষা করতেও ভিটামিন ডি-র ভূমিকা কম কিছু নয়। প্রতিদিন খাওয়ার শেষে খেতে পারেন মাখন, চিজের মতো দুগ্ধজাত খাবার। এছাড়াও পাতে রাখুন মাছ ও ডিম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *