Khagen Murmu | ‘খুন হয়ে যেতাম…’, হামলার দিনের অভিজ্ঞতার কথা জানালেন খগেন মুর্মু

Khagen Murmu | ‘খুন হয়ে যেতাম…’, হামলার দিনের অভিজ্ঞতার কথা জানালেন খগেন মুর্মু

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত সোমবার নাগরাকাটার দুর্গত বামনডাঙ্গা চা বাগানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) ও শিলিগুড়ির বিজেপি (bjp) বিধায়ক শংকর ঘোষ। খগেন মুর্মুর আঘাত ছিল গুরুতর। তিনি হামলার জেরে রক্তাক্ত হয়ে পড়েন। তুলনায় আঘাত কম হলেও জখম হন শংকর ঘোষও (Shankar Ghosh)। শংকর ঘোষ হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন খগেন মুর্মু। খগেন মুর্মুকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন অসুস্থ অবস্থাতে হাসপাতাল থেকেই সেদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাংসদ। তিনি জানান, ওই এলাকা থেকে পালাতে না পারলে তাঁদের খুন করে দেওয়া হতো।

খগেন মুর্মুর অভিযোগ, ত্রাণ নিয়ে যাওয়ার পরেই তাঁদের উপর হামলা করা হয়। সেখানে হামলকারীরা নিজেদের ‘দিদির লোক’ বলে পরিচয় দিয়েছিল। এমনকি খগেন জানিয়েছেন, ওই এলাকায় যাওয়া যাবে না বলেও তাঁদের জানিয়ে দেওয়া হয়। তাদের পাথর ছুড়ে মারা হয়, গাড়ির কাঁচ ভাঙা হয়। খগেন মুর্মু জানান, হামলাকারীরা প্রত্যেকে তৃণমূলের লোক। ঘটনার পরই বিজেপির পক্ষ থেকে ৮ জনের নাম প্রকাশ করে অভিযোগ দায়ের করা হয়। হামলার দু’দিন পেরিয়ে যাওয়ার পর বুধবার ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে বলে জানা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *