Lemon | ডাল-ভাতে লেবু চিপে খাচ্ছেন? সব গুণ পাচ্ছেন তো, নাকি ফেলে দিচ্ছেন?

Lemon | ডাল-ভাতে লেবু চিপে খাচ্ছেন? সব গুণ পাচ্ছেন তো, নাকি ফেলে দিচ্ছেন?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গরম জল কিংবা ডালভাতের সঙ্গে লেবু (Lemon) চিপে খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু আপনি কি জানেন, এই পদ্ধতিতে লেবুর সমস্ত পুষ্টিগুণ আদৌ শরীরে পৌঁছাচ্ছে না? বিশেষজ্ঞদের মতে, আমরা লেবুর যে অংশটি ফেলে দিই, তার মধ্যেই লুকিয়ে থাকে আসল গুণাবলি।

লেবুর রস ছাড়াও এর খোসা ও সাদা স্তরে প্রচুর পরিমাণে উপকারী উপাদান রয়েছে। লেবুর খোসায় থাকে ‘ডিলেমোনিন’, যা লিভারের টক্সিন দূর করতে এবং ক্যানসার কোষ ধ্বংস করতে সাহায্য করে। পাশাপাশি, খোসার নিচের সাদা স্তরে থাকা ‘হেসপেরিডিন’ নামক যৌগ রক্ত সঞ্চালন উন্নত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এছাড়া গোটা লেবু খেলে পাওয়া যায় ‘পেকটিন’, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে দারুণ কার্যকর। সুতরাং, শুধুমাত্র রস চিপে খেলে এই গুরুত্বপূর্ণ পুষ্টিগুণগুলি থেকে আমরা বঞ্চিত হই।

কীভাবে লেবু খেলে মিলবে সেরা উপকার?

বিশেষজ্ঞরা লেবু খাওয়ার এক অভিনব পদ্ধতির কথা বলছেন। প্রথমে গোটা লেবু ভালো করে ধুয়ে একটি জিপলক পাউচে ভরে ফ্রিজারে রেখে দিন। লেবু পুরোপুরি জমে পাথর হয়ে গেলে তা বের করে গ্রেটার দিয়ে কুচি করে নিন। এই গ্রেট করা লেবুর অংশ আপনি সরাসরি পানীয় বা যেকোনও খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এতে লেবুর খোসা ও শাঁসের সমস্ত ফাইটোনিউট্রিয়্যান্ট আপনার শরীরে প্রবেশ করবে এবং আপনি পাবেন লেবুর প্রকৃত স্বাস্থ্য উপকারিতা।

তাই আজ থেকেই ভুল পদ্ধতি ত্যাগ করে, লেবুর সম্পূর্ণ গুণাগুণ পেতে এই নতুন নিয়মটি মেনে চলার চেষ্টা করুন। সুস্থ থাকতে ছোটখাটো অভ্যাসের পরিবর্তনই অনেক সময় বড় ভূমিকা পালন করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *