Lakshmir Bhandar | রাজনীতির প্যাঁচে লক্ষ্মীর ভাণ্ডার? ৫ মাস টাকা না পাওয়ায় ক্ষুব্ধ ময়না, রাজ্যের জবাব চাইল ডিভিশন বেঞ্চ

Lakshmir Bhandar | রাজনীতির প্যাঁচে লক্ষ্মীর ভাণ্ডার? ৫ মাস টাকা না পাওয়ায় ক্ষুব্ধ ময়না, রাজ্যের জবাব চাইল ডিভিশন বেঞ্চ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পূর্ব মেদিনীপুরের ময়নায় কয়েক হাজার মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা বন্ধ হওয়া নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট (Calcutta Excessive Courtroom)। আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে এই বিষয়ে জবাব দিতে হবে।

রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা পাচ্ছেন না পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচার গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৭ হাজার মহিলা। অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে।

বাকচার গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির (BJP) দখলে। আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার কারণেই তাঁদের এই সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। জেলাশাসকের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর কথা থাকলেও, দীর্ঘ ৫ মাস ধরে কোনো অর্থ সাহায্য না পাওয়ায় তাঁরা আদালতের দ্বারস্থ হন।

শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। কেন ৭ হাজার মহিলার টাকা বন্ধ রাখা হয়েছে, তা জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে আগামী দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে আদালত। মামলা চলাকালীন যেন প্রকল্পের বর্তমান উপভোক্তাদের টাকা দেওয়া বন্ধ না করা হয়, সেই বিষয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।  এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি।

ময়নার এই ‘বঞ্চিত’ মহিলারা এখন তাকিয়ে আছেন আদালতের পরবর্তী নির্দেশের দিকে। রাজ্য সরকার হলফনামায় কী ব্যাখ্যা দেয়, তা এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *