Kolkata | শিক্ষানবিশ পাইলটের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

Kolkata | শিক্ষানবিশ পাইলটের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : শিক্ষানবিশ এক পাইলটের রহস্যমৃত্যু হল। বৃহস্পতিবার সকালে কলকাতার গিরিশ পার্ক এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পাইলটের নাম সৌম্যাদিত্য কুণ্ডু (২১)। এদিন গিরিশ পার্কের একটি বাড়ি থেকে ওই তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ট্যাবও উদ্ধার করা হয়েছে। ওই তরুণী অবসাদে ভুগছিলেন কি না, সে সব জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

মৃতের পরিবার সূত্রের খবর, বছরখানেক ধরে দক্ষিণ আফ্রিকায় পাইলটের প্রশিক্ষণ নিয়েছেন সৌম্যাদিত্য। কয়েক দিন আগে বাড়ি ফিরেছেন। বুধবার বিকেলে পৈতৃক বাড়ি থেকে বেরিয়ে গিরিশ পার্কের বাড়িটিতে যান ওই তরুণ। বৃহস্পতিবার সকালে সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কীভাবে এমন ঘটনা ঘটে গেল, বুঝতেই পারছেন না তরুণের বাবা-মা। ঘটনার তদন্ত শুরু করেছে গিরিশ পার্ক থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *