Kishanganj | বিহার-নেপাল সীমান্তে ধৃত সুদান ও বলিভিয়ার ৫ নাগরিক! ঠাঁই হল জেলে

Kishanganj | বিহার-নেপাল সীমান্তে ধৃত সুদান ও বলিভিয়ার ৫ নাগরিক! ঠাঁই হল জেলে

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: আবার বিহারের নেপাল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৫ বিদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে বিহারের মোতিহারি জেলার ঘোরাসহন বাস স্ট্যান্ডে পুলিশ ও এসএসবি-র যৌথ অভিযানে ৪ জন সুদানের ও একজন বলিভিয়ার নাগরিককে গ্রেপ্তার করা হয়। ধৃত আবদুল ফিতহ (৪৪), রমা সিদ্দিকী (৩৮), আলি আব্দুল গফফর (২৭),আহমদ ডোফবালা (৩৭) সুদানের নাগরিক আরেকজন বলিভিয়ার নাগরিক মিগুয়েল সোলানো চাবেজ (৩২) কে গ্রেপ্তার করা হয়। এরা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ঘোড়াসহন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেন বলে জানাগেছে। ধৃতরা বাসে করে পাটনা যাওয়ার জন্য বাসস্ট্যান্ডের এককোনে অন্ধকারে বসেছিল। কিনতু বাসে ওঠার আগে যৌথ বাহিনীর অভিযানে বাসের টিকিট সহ ধরা পড়ে যায়।
সুদানের চার নাগরিক জানান, ওনারা হায়দ্রাবাদের একটি কলেজে পড়েন। কিনতু নেপাল সীমান্ত দিয়ে ভারতে কেন অনুপ্রবেশ করেছিলেন তার কোনও ধরনের কারণ বলতে পারেননি। ধৃতদের পুলিশ ও বিভিন্ন এজেন্সি ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে। ধৃতদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এইদিন মোতিহারী(Kishanganj) আদালতের নির্দেশে ধৃতদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে মোতিহারি(Kishanganj) জেলে পাঠানো হয়েছে। মোতিহারির পুলিশ সুপার স্বর্ণপ্রভাত জানান, বলিভিয়ার নারিকের থেকে বেশকিছু সন্দেহজনক নথিপত্র ও উর্দু ভাষায় লেখা নোটস ও বই উদ্ধার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *